Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

সুড়ঙ্গের ৪০ মিটার পার করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হচ্ছে ক্রমশ

২০২৩ সালে উত্তরাখণ্ডে সিলকিয়ারা সুড়ঙ্গে আটকদের উদ্ধারে যে ব়্যাট মাইন পদ্ধতিতে খনি খননকারীরা কাজ করেছিলেন তাঁদেরও উদ্ধারকাজে নামানো হয়েছে।

সুড়ঙ্গের ৪০ মিটার পার করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হচ্ছে ক্রমশ

টানেলের ছবি

শেষ আপডেট: 24 February 2025 19:32

দ্য ওয়াল ব্যুরো: তেলঙ্গানার সুড়ঙ্গে আটকে (Telangana Tunnel Collapsed) পড়া দুই ইঞ্জিনিয়ার, দুই অপারেটর ও চার শ্রমিকের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। রাজ্যের মন্ত্রী জুপাল্লি কৃষ্ণ রাও সোমবার সকালে জানিয়েছেন, শ্রীশৈলম বাঁধের (Srisailam Left Bank Canal) সুড়ঙ্গে আটকদের উদ্ধারে সমস্ত রকমের চেষ্টা চালানো হচ্ছে।

আশা ছাড়ছেন না উদ্ধারকারীরা। এন্ডোস্কোপিক ক্যামেরার মাধ্যমে সুড়ঙ্গের ভিতর নজরদারিও চালানো হচ্ছে। এছাড়াও ব্যবহার করা হচ্ছে রোবোটিক ক্যামেরা। ধ্বংসস্তূপের শেষ ৪০ মিটার (40 Meter Tunnel) পার করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাঁদের কাছে। জল-কাদা ভেঙে এই অসাধ্য সাধন করতে সুড়ঙ্গে নামানো হয়েছে বিশেষ যন্ত্র। 

উদ্ধার অভিযান প্রসঙ্গে সোমবার নগরকুরনুলের জেলাশাসক বি সন্তোষ বলেন, "গতকাল শেষ ৪০ মিটার পৌঁছতে পারিনি আমরা। উদ্ধারকারী দল আজ একটি বিশেষ যন্ত্রের সাহায্যে ওই জায়গায় পৌঁছনোর চেষ্টা করছে। একইসঙ্গে ভিতর থেকে পাম্পিংয়ের মাধ্যমে জল বের করার কাজ চলছে জোরকদমে।"

এদিকে উদ্ধারকাজের দায়িত্বে থাকা মন্ত্রী জুপালি কৃষ্ণ রাও বলেন, যে আটজন ভিতরে আটকে পড়েছেন তাঁদের বেঁচে থাকার আশা অত্যন্ত ক্ষীণ। তবে সামান্য আশার আলো থাকলেও উদ্ধারকাজ চালিয়ে যাব আমরা। যেখানে শ্রমিকরা আটকে পড়েছেন সেই অংশে অত্যন্ত জটিল।" 

২০২৩ সালে উত্তরাখণ্ডে সিলকিয়ারা সুড়ঙ্গে আটকদের উদ্ধারে যে ব়্যাট মাইন পদ্ধতিতে খনি খননকারীরা কাজ করেছিলেন তাঁদেরও উদ্ধারকাজে নামানো হয়েছে। তাঁর কথায়, আটকদের উদ্ধারে আরও ২-৩ দিন সময় লেগে যাবে। ফলে, আটকদের জীবিত অবস্থায় বের করে আনতে আদৌ পারা যাবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন মন্ত্রী।


```