Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

তেলঙ্গানার সুড়ঙ্গ ধসে ৫ জনের দেহ উদ্ধার, নিখোঁজ ৩

এখনও তিন কর্মীর সন্ধান মেলেনি, তাঁরা কী অবস্থায় রয়েছেন, তাও জানা যায়নি।

তেলঙ্গানার সুড়ঙ্গ ধসে ৫ জনের দেহ উদ্ধার, নিখোঁজ ৩

সুড়ঙ্গে উদ্ধারকাজে ব্যস্ত কর্মীরা।

শেষ আপডেট: 1 March 2025 11:43

দ্য ওয়াল ব্যুরো: দুর্ঘটনার ৭ দিন পর আশঙ্কাকে সত্যি করে তেলঙ্গানার শ্রীশৈলম লেফট ব্যাঙ্ক কানাল (SLBC) সুড়ঙ্গ প্রকল্পের ধসে আটকে থাকা পাঁচজনের দেহ উদ্ধার হল। দুর্ঘটনাস্থলে কাজ করা ন্যাশনাল জিওফিজিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের (NGRI) একটি সূত্র দ্য ফেডারেল সংবাদ মাধ্যমকে জানিয়েছে, গ্রাউন্ড পেনিট্রেশন রাডার (GPR) যন্ত্র ব্যবহার করে দেহের সন্ধান মিলেছে। শনিবার সকালে এক পদস্থ অফিসার বলেন, সুড়ঙ্গের ভিতরে কাদামাটিতে চাপা পড়া পাঁচটি দেহের সন্ধান মিলেছে। এখনও তিন কর্মীর সন্ধান মেলেনি, তাঁরা কী অবস্থায় রয়েছেন, তাও জানা যায়নি।

দ্য ফেডারেল তেলঙ্গানা সংবাদমাধ্যমকে এদিন সকালে নগরকুর্নুলের অতিরিক্ত জেলাশাসক বি দেবসহায়ম জানান, পাঁচটি দেহ পাওয়া গিয়েছে। কাদামাটির ভিতর থেকে দেহগুলি বের করে আনার কাজ শুরু হয়েছে। সূত্রে জানা গিয়েছে, রাডার সুড়ঙ্গের এলাকাটি স্ক্যান করে। তবে কারা মারা গিয়েছেন, তা কেবলমাত্র দেহ উদ্ধারের পরেই জানা সম্ভব। যে ৮ জন আটকে ছিলেন, তাঁদের মধ্যে দুজন ইঞ্জিনিয়ার, দুজন অপারেটর এবং চারজন ঝাড়খণ্ডের ঠিকা শ্রমিক রয়েছেন।

সূত্রে আরও জানা গিয়েছে, এনজিআরআই টিম জিপিআর সার্ভে প্রক্রিয়া প্রয়োগ করে সুড়ঙ্গের ভিতর ও বাইরের পাঁচটি জায়গা থেকে স্ক্যান শুরু করে। তাতেই মানব শরীরের অস্তিত্ব ধরা পড়ে স্ক্যান মেশিনে। সেই মতো উদ্ধারকারীরা নির্দিষ্ট জায়গাকে চিহ্নিত করে ধ্বংসাবশেষ সরিয়ে কাদাজল পরিষ্কার করে এগনোর চেষ্টা করছেন।


```