Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুষ্পা ২ মামলায় সহজে রেহাই নেই আল্লু অর্জুনের, বৈঠকে ইঙ্গিত মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির

আইনশৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে কোনও সমঝোতা করা হবে না।

পুষ্পা ২ মামলায় সহজে রেহাই নেই আল্লু অর্জুনের, বৈঠকে ইঙ্গিত মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির

এদিন তেলুগু ছবির সর্বেসর্বারা দেখা করেন মুখ্যমন্ত্রী রেড্ডির সঙ্গে।

শেষ আপডেট: 26 December 2024 13:41

দ্য ওয়াল ব্যুরো: পুষ্পা ২-এর নায়ক আল্লু অর্জুন ও চলচ্চিত্র প্রযোজনা সংস্থার কর্তাব্যক্তিদের স্বস্তি মিলল না কংগ্রেসি মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির কাছ থেকে। বৃহস্পতিবার তেলুগু সিনেমার দিকপাল ব্যক্তিত্ব ও রাজ্য ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের পদাধিকারীরা মুখ্যমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে বসেন। সেখানে মুখ্যমন্ত্রী তেলুগু অভিনেতা, পরিচালক এবং প্রযোজকদের স্পষ্টতই জানিয়ে দিয়েছেন যে, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে কোনও সমঝোতা করা হবে না।

আল্লু অর্জুন অভিনীত ও তাঁর বাবা আল্লু অরবিন্দ প্রযোজিত পুষ্পা ২ দ্য রুল সিনেমার প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর পর জনপ্রিয় অভিনেতার বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে। তা নিয়ে এদিন তেলুগু ছবির সর্বেসর্বারা দেখা করেন মুখ্যমন্ত্রী রেড্ডির সঙ্গে। মুখ্যমন্ত্রী ফিল্ম ইন্ডাস্ট্রিকে রাজ্যে আরও বিনিয়োগের আর্জি জানান। একইসঙ্গে মাদক বিরোধী প্রচার চালানোর পরামর্শ দেন।

বৈঠকে রেবন্ত রেড্ডি বলেন, সরকার ফিল্ম ইন্ডাস্ট্রিকে সর্বতোভাবে সাহায্য করবে। তবে পদপিষ্ট হওয়ার ঘটনাকে হেলাফেলা করলে চলবে না। অভিনেতা-প্রযোজনা সংস্থাগুলিকে হুঁশিয়ারি দিয়ে সাফ জানিয়ে দিয়েছেন, এরপর থেকে আর কোনও প্রচারমূলক ছবি প্রদর্শনী চলবে না। তেলঙ্গানার উন্নয়নের প্রতি সামাজিক দায়বদ্ধ থাকতে হবে ইন্ডাস্ট্রিকে। আলোচনার শুরুতেই মুখ্যমন্ত্রী চলচ্চিত্র ব্যক্তিত্বদের সন্ধ্যা থিয়েটারের পদপিষ্ট হওয়ার ঘটনার একটা ভিডিও দেখান। 

মুখ্যমন্ত্রী বলেন, সরকার ফিল্ম ইন্ডাস্ট্রির পক্ষে রয়েছে। তবে আইনশৃঙ্খলা নিয়ে কোনও সমঝোতা হবে না। নিজের ভক্তদের নিয়ন্ত্রণ করার দায়িত্ব সেলিব্রিটিদেরই নিতে হবে। বাউন্সারদের ক্ষমতা ও দাপাদাপি নিয়ে এখন থেকেই আমরা নজর রাখছি।


```