Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

হোলির রঙে বুঁদ তেজ প্রতাপ, নীতীশের বাড়ির সামনে চেঁচিয়ে বললেন, ‘পাল্টু চাচা কই?’

হোলির রঙে মাতোয়ারা বিহারের প্রাক্তন মন্ত্রী তেজ প্রতাপ যাদব। উৎসবের আনন্দে বুঁদ হয়ে নানা কাণ্ড ঘটিয়ে শিরোনামে লালু প্রসাদের বড় ছেলে।

হোলির রঙে বুঁদ তেজ প্রতাপ, নীতীশের বাড়ির সামনে চেঁচিয়ে বললেন, ‘পাল্টু চাচা কই?’

ফাইল চিত্র

শেষ আপডেট: 16 March 2025 07:24

দ্য ওয়াল ব্যুরো: হোলির রঙে মাতোয়ারা বিহারের প্রাক্তন মন্ত্রী তেজ প্রতাপ যাদব। উৎসবের আনন্দে বুঁদ হয়ে নানা কাণ্ড ঘটিয়ে শিরোনামে লালু প্রসাদের বড় ছেলে। কখনও পুলিশের সঙ্গে নাচ, কখনও বিনা হেলমেটে স্কুটার চালিয়ে শহর চষে বেড়ানো— সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তিনি। যতই হোক “বুরা না মানো, হোলি হ্যায়”।

হোলির মেজাজে একেবারে বুঁদ তেজ প্রতাপ। স্টেজে বসেই এক পুলিশকর্মীকে নাচার নির্দেশ দিচ্ছিলেন তিনি। না নাচলে চাকরি থেকে সাসপেন্ড করার হুমকিও দেন। সেই দৃশ্য ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। তবে এখানেই থামেননি তিনি।  

রং মেখেই স্কুটারে চড়ে বেরিয়ে পড়েন তেজ প্রতাপ। পিছনে বসা এক যুবককে সঙ্গে নিয়ে ছুটতে ছুটতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাড়ির সামনে। সেখানেই চিৎকার করে বলেন, “আরে পাল্টু চাচা কই?” সেই ভিডিওই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এক কথায় ভিডিওটি ঘিরেই চারিদিকে এত আলোচনা। 

নীতীশ কুমারের একাধিকবার রাজনৈতিক অবস্থান বদলের জন্য বিরোধীরা তাঁকে কটাক্ষ করে ‘পাল্টু চাচা’ বলেন। সেই ইঙ্গিত করেই এবার সরাসরি তাঁকে লক্ষ্য করে মন্তব্য করলেন তেজ প্রতাপ, যা নিয়ে নতুন করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা। 


```