Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ধর্ষণের মামলা তুলতেই হবে! ১৯ বছরের তরুণীকে প্রকাশ্যে কুপিয়ে কুচো করল ধর্ষক ও তার ভাই

পবন ৩ বছর আগে নাবালিকা অবস্থায় ধর্ষণ করেছিল তরুণীকে। তার দাদা অশোক নিষাদ অন্য একটি খুনের ঘটনার আসামি।

ধর্ষণের মামলা তুলতেই হবে! ১৯ বছরের তরুণীকে প্রকাশ্যে কুপিয়ে কুচো করল ধর্ষক ও তার ভাই

শেষ আপডেট: 21 November 2023 12:54

দ্য ওয়াল ব্যুরো: ধর্ষণের অভিযোগে জেলে গিয়েছিল। জামিনে মুক্তি পাওয়ার পরেই ভাইকে সঙ্গে নিয়ে ১৯ বছর বয়সি নিগৃহীতাকে সকলের চোখের সামনে দিনের আলোয় কুড়ুল দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন করল অভিযুক্ত ও তার ভাই। 

ভয়াবহ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলায়। জানা গেছে, মূল অভিযুক্ত পবন নিষাদ ৩ বছর আগে ধর্ষণ করেছিল ওই তরুণীকে। তিনি তখন নাবালিকা। সেই ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করেছিলেন নিগৃহীতা। কিন্তু পবন ও সাঙ্গপাঙ্গরা বারবার তরুণীকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিত,উত্যক্ত করত। তবে তরুণী তা করেননি। সেই মামলাতেই জেলে গিয়েছিল পবন। 

তার দাদা অশোক নিষাদ অন্য একটি খুনের ঘটনার আসামি। মাত্র ২ দিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছিল সে। অন্যদিকে, কিছুদিন আগেই জামিনে মুক্তি পেয়েছিল পবন। এরপরেই দুজনে মিলে তরুণী ও তাঁর পরিবারকে চাপ দিয়ে মামলা তোলানোর পরিকল্পনা করে। কিন্তু হাজার চেষ্টাতেও কাজ হয়নি। নির্যাতিতা কিছুতেই মামলা তুলে নিতে রাজি হননি। 

এরপরেই তাঁকে খুনের পরিকল্পনা করে পবন ও অশোক। জানা গেছে, পাশের একটি খেত থেকে যখন গবাদি পশু চরিয়ে বাড়ি ফিরছিলেন তরুণী, তখন তাঁকে কুড়ুল নিয়ে আক্রমণ করে দুই ভাই। সকলের চোখের সামনেই তাঁকে কুপিয়ে খুন করে অশোক-পবন। তারপর রক্তাক্ত তরুণীকে সেখানেই ফেলে রেখে পালিয়ে যায় তারা। 

পরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তরুণীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুই অভিযুক্তকে ধরতে আলাদা দল গঠন করে তল্লাশি চালাচ্ছে পুলিশ। 


```