Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দোকানমালিক বৃদ্ধাকে খুন করে, মৃতদেহের উপর উঠে 'তাণ্ডব' নাবালক শ্রমিকের! রেকর্ড করল ভিডিও

নিজের বাড়িতেই খুন বৃদ্ধা

দোকানমালিক বৃদ্ধাকে খুন করে, মৃতদেহের উপর উঠে 'তাণ্ডব' নাবালক শ্রমিকের! রেকর্ড করল ভিডিও

প্রতীকী ছবি

শেষ আপডেট: 16 April 2025 13:26

দ্য ওয়াল ব্যুরো: নিজের বাড়িতেই খুন বৃদ্ধা। তাঁকে খুনের পর মৃতদেহের উপরে উঠে লাফালাফি অভিযুক্ত নাবালকের (Teen Kills Woman In Hyderabad)। এমনকি এই বর্বরতুল্য ঘটনার ভিডিও রেকর্ড করে সে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। হায়দরাবাদের এই ঘটনা প্রকাশ্যে আসতেই  নিন্দার ঝড় উঠেছে। 

পুলিশ (Police) সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে গত ১১ এপ্রিল। দিন কয়েক পর কিশোর নিজেই ঘটনার ভিডিও নিহত বৃদ্ধার আত্মীয়কে পাঠালে গত সোমবার ঘটনাটি নজরে আসে। 

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অভিযুক্ত নাবালক একজন পরিযায়ী শ্রমিক। বৃদ্ধার দোকানে কাজ করত। তাঁর মাথায় লোহার রড দিয়ে আঘাত করে খুন করে ওই নাবালক। খুনের পর মৃতদেহের গলায় শাড়ি জড়িয়ে পাখার সঙ্গে বেঁধে দেয়। এরপর মৃতদেহের উপরেই লাফাতে শুরু করে (Teen Kills Woman In Hyderabad) এবং নিজের মোবাইলের ক্যামেরা চালু করে এক মিনিটের একটি ভিডিও রেকর্ড করে। এরপর অভিযুক্ত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। 

গত ১৩ এপ্রিল অভিযুক্ত নিজেই বৃদ্ধার এক আত্মীয়কে ফোন করে তাঁর মৃত্যুর  খবর জানায়। কিন্তু তাঁরা বিশ্বাস না করলে ভিডিওটি পাঠায়। এরপরই খবর যায় পুলিশের কাছে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ঘরের দরজা ভেঙে মৃতার পচাগলা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। 

অভিযোগ দায়ের করে পুলিশ ঘটনার তদন্ত করছে। প্রাথমিক অনুমান, দু'পক্ষের কথা কাটাকাটি হয়েছিল। সেই রাগ থেকেই বৃদ্ধাকে খুন করে নাবালক। ইতিমধ্যেই অভিযুক্তকে হেফাজতে নিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।


```