
সংগৃহীত ছবি
শেষ আপডেট: 15 December 2024 15:17
দ্য ওয়াল ব্যুরো: হিন্দু যুবকের সঙ্গে কথা বলার অপরাধে মুসলিম যুবতীকে থাপ্পড়, খোলার চেষ্টা করা হয় হিজাব। ঘটনা উত্তরপ্রদেশের সাহারানপুরের। পরে ওই যুবতী থানায় অভিযোগ দায়ের করেন। গ্রেপ্তার করা হয়েছে ৩৮ বছরের এক ব্যক্তিকে।
ঘটনা ডিসেম্বর ১১-র। ওইদিন যুবতী তাঁর বোনের সঙ্গে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময় এক ব্যক্তি বাইক নিয়ে তাঁদের রাস্তা আটকান। একটি ঠিকানার খোঁজ করেন। ঠিকানা বোঝাতে বোঝাতেই ধীরে ধীরে আরও তিন-চার জন তাঁদের আশপাশে জমা হতে শুরু করে। কথা বলতে বলতে তাঁরা দেখেন, সেই সংখ্যাটা ১২-১৩ জনে গিয়ে ঠেকেছে। সকলে মিলে ওই দুই যুবতীকে ঘিরে ধরে। অভিযোগ, তাঁদের মধ্যেই একজন মহম্মদ মেহতাব, ওই যুবতীদের হিজাব খুলতে জোর করেন। তাঁর অভিযোগ ছিল ওই যুবতীরা নাকি একজন হিন্দু যুবকের সঙ্গে কথা বলছিলেন। যা নাকি দণ্ডনীয় অপরাধ।
যুবতী জানান, কথা চলতে চলতেই, ওই ভিড়ের মাঝে কোনও একজন তাঁকে চড় মারেন। যুবতী তাঁর ভাইকে ফোন করতে গেলে, ওই ভিড়ের মধ্যে থেকেই কোন একজন আবার তাঁর ফোনটিও কেড়ে নেন। ওই দুই যুবতীর মধ্যে একজনের হাতে একটি উপহারের বাক্স ছিল। ভিড়ে উপস্থিত ব্যক্তিরা দাবি করেন, ওই বাক্সটি তাঁরা কোনও হিন্দু যুবককে দেওয়ার উদ্দেশে বেরিয়েছিলেন। দু'জনকেই অসম্ভব হেনস্থার পর, ওই ভিড়ে উপস্থিত ব্যক্তিরা যখন জানতে পারেন এই দুই যুবতী যার সঙ্গে কথা বলছিলেন তিনি হিন্দু নয়। তারপরই তাঁদের ছেড়ে দেওয়া হয়।
এই ঘটনার কথা যুবতীরা স্থানীয় পুলিশকে জানা। ১১ তারিখের ঘটনা হলেও বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর শিরোনামে উঠে আসে।
ঘটনার বিষয় পুলিশ সুপার সাগর জৈন একটি বিবৃতি দিয়ে জানান, ভারতীয় দণ্ডবিধির ১১৫ (২), ৩৫২ ও ৬৭ নম্বর ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। আমরা তদন্ত করে ব্যক্তির পরিচয় জানতে পেরেছি। তারপরই তাঁকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ প্রমাণ হলে পরবর্তী পদক্ষেপ করা হবে।