Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হ্যাকারের পাল্টা চালে কুপোকাত প্রতারক, ভিডিও করে কুকীর্তি ফাঁস ভারতীয় যুবকের

হ্যাকার ব্যাখ্যা করেন ভিডিওতে যে প্রতারককে দেখা যাচ্ছে তার নাম কামাল।

হ্যাকারের পাল্টা চালে কুপোকাত প্রতারক, ভিডিও করে কুকীর্তি ফাঁস ভারতীয় যুবকের

প্রতারক কমলের ছবি

শেষ আপডেট: 24 January 2025 17:21

দ্য ওয়াল ব্যুরো: বর্তমানে প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে আধুনিক প্রযুক্তি। সোশ্যাল মিডিয়ায় মজেছে মানুষের মন। মানুষ এখন অধিকাংশ সময় কাটাচ্ছে সোশ্যাল বিভিন্ন মাধ্যমগুলিতে। আর এখানেই ফাঁদ পেতে বসে রয়েছে একাধিক চক্র। একটু অসাবধান হলেই সাইবার ক্রাইম চক্রের খপ্পরে পড়তে হচ্ছে। অজান্তেই নানান ভাবে প্রতারিত হচ্ছেন অনেকেই। এবার ঠিক কীভাবে চলে প্রতারণা তার পর্দাফাঁস করলেন একজন ভারতীয় হ্যাকার। 

কীভাবে ল্যাপটপ হ্যাক করে প্রয়োজনীয় সমস্ত জিনিস অন্যের হাতে চলে যায় তা পরিষ্কার করতেই এক প্রতারককে ভার্চুয়ালি ফাঁদে ফেলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে তিনি দেখিয়েছেন, কীভাবে তার গোপন তথ্য একের পর এক বলে দিচ্ছেন তিনি।

ভিডিওটি ইউটিউব চ্যানেলে আপলোড করে ওই হ্যাকার জানিয়েছেন, "এই ভিডিওতে, ওয়েবক্যামে তার প্রতিক্রিয়া পাওয়ার সময় আমি একজন স্ক্যামারকে তার ব্যাঙ্কিং বিবরণ, নাম এবং ছবি সহ মুখোমুখি জিজ্ঞাসাবাদ করি। "

হ্যাকার ব্যাখ্যা করেন ভিডিওতে যে স্ক্যামারকে দেখা যাচ্ছে তার নাম কামাল। তিনি দেখান কিভাবে কামালের ল্যাপটপ ব্যক্তিগত ছবি, ডেটা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যে ভরা। তিনি জানান কামালের গতিবিধি জানতে চার সপ্তাহ অপেক্ষা করেছিলেন।

প্রথমে হ্যাকার নির্বোধ হওয়ার ভান করে শুরু করেন। কিছুক্ষণ কথা বলার পর কামাল তাকে ভুয়ো সফটওয়্যারের মাধ্যমে টাকা দিতে বলে। যাইহোক, হ্যাকার তার নিজের পরিবর্তে কামালের অ্যাকাউন্ট নম্বর দিতেই চোখ কপালে ওঠে প্রতারকের।

ভিডিও ভাইরাল হতেই ভারতীয় হ্যাকারের প্রশংসায় ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া‌। অনেকেই হ্যাকারের দক্ষতার জন্য প্রশংসা করেছেন। কিছু ভারতীয় রীতিমতো ভিডিও দেখে লেখেন, ছিঃ! এমন প্রতারক আমাদের দেশেরই ছিল।

একজন লেখেন, "কেউ কি বলে তাতে আমার কিছু যায় আসে না। আমি মনে করি যেসব কন্টেন্ট ক্রিয়েটররা স্ক্যামারদের সাথে ঝামেলা করে তারাই হিরো। আপনি যা করেন তার জন্য ধন্যবাদ।" আরেকজন যোগ করেছেন, "বিশ্বের এই স্ক্যামারদের ধরার জন্য একটি সেনাবাহিনী দরকার।" 

সাইবার ক্রাইম করার জন্য নানারকম ফন্দি–ফিকির বের হচ্ছে। নিত্যনতুন সেই ফন্দি বুঝতে না পেরে তাতে পা দিয়ে ফেলছেন আমজনতা। আর সাফ হয়ে যাচ্ছে জমানো পুঁজি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে।


```