Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বদলে গেল জার্সি! প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে নতুন পোশাক পরলেন বিশ্বজয়ীরা

যে জার্সি পরে দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, সেই জার্সি পরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যায়নি টিম ইন্ডিয়া।

বদলে গেল জার্সি! প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে নতুন পোশাক পরলেন বিশ্বজয়ীরা

প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে টিম ইন্ডিয়া

শেষ আপডেট: 4 July 2024 14:09

দ্য ওয়াল ব্যুরো: টি-২০ বিশ্বকাপ জয়ের অন্তত ১০৫ ঘণ্টা পর বৃহস্পতিবার ভোরবেলা দেশের মাটিতে পা রেখেছেন রোহিত, বিরাট, হার্দিকরা। দিল্লি পৌঁছে হোটেলে একটু বিশ্রাম নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে যান তাঁরা। তবে যে জার্সি পরে দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, সেই জার্সি পরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যায়নি টিম ইন্ডিয়া। পোশাক বদল হয়েছে তাঁদের। 

এবারের টি-২০ বিশ্বকাপে ভারতের জার্সিতে চিরাচরিত নীল রঙের সঙ্গে লেগেছিল গেরুয়া ছোঁয়া। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ভারতীয় দল যে জার্সি পরে দেখা করতে গেছে তাতে খুব বেশি বদল হয়নি। কিন্তু সামান্য পরিবর্তন করা হয়েছে। তবে সেই বদলটাই বিরাট! যে জার্সি পরে রোহিতরা চ্যাম্পিয়ন হলেন মূলত সেই জার্সিই পরেন তাঁরা, শুধু তাতে আলাদা করে লেখা হয়েছে 'চ্যাম্পিয়নস' এবং বিসিসিআই লোগোর ওপর একটি তারার বদলে যুক্ত করা হয়েছে আরও একটি তারা। অর্থাৎ দুবার বিশ্ব চ্যাম্পিয়ন।  

Picture of Jersey

এদিন সকাল ১০.৪৫ নাগাদ প্রধানমন্ত্রীর বাসভবনে আসেন ভারতীয় ক্রিকেটাররা। এরপর ১১টা নাগাদ তাঁদের সঙ্গে দেখা করেন নরেন্দ্র মোদী। ১ ঘণ্টা তাঁদের সঙ্গে সময় কাটান প্রধানমন্ত্রী।  

দিল্লি থেকে ক্রিকেটাররা বিকেলের বিমানে পৌঁছবেন মুম্বই। সেখানেই কার্যত জনপ্লাবন হবে। কারণ মুম্বইয়ের নরিম্যান পয়েন্ট থেকে বিজয়যাত্রা করার কথা টিম ইন্ডিয়ার। হুডখোলা বাসে বিশ্বকাপ ট্রফি নিয়ে ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত হবে এই বিজয় প্যারেড। সন্ধ্যায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে বিশেষ অনুষ্ঠান। বিশ্বজয়ীদের দেওয়া হবে সংবর্ধনা, আর্থিক পুরস্কার।

গত ২৯ জুন ভারত টি-২০ বিশ্বকাপ জয়ী হয়েছে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। সেই জয়ের পর তাঁদের দেশে ফিরতে সময় লেগে গেল ঘূর্ণিঝড় পরিস্থিতির কারণে। বিগত ৪ দিন কার্যত হোটেলবন্দি ছিলেন রোহিতরা। হারিকেন বেরিলের ভয়ঙ্কর তাণ্ডবে তাঁদের দেশে ফেরাই প্রশ্নের মুখে দাঁড়িয়েছিল। তবে বৃহস্পতিবার ট্রফি নিয়ে দেশে ফিরেছে 'মেন ইন ব্লু।' 

এর মধ্যেই ভাইরাল হয়েছে টিম ইন্ডিয়ার একটি মন ছুঁয়ে যাওয়া ভিডিও। বিমানের ভিতরে তোলা সেটি। দেখা যাচ্ছে, বার্বাডোজ থেকে দিল্লিতে ফেরার বিমানে খেলোয়াড়রা টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফিটি বাক্স খুলে খুলে বারবার দেখছেন। বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে ট্রফিতে চুমু খেতেও দেখা যায়। 


```