Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে দেওয়ালে ঠুকে ১২ থাপ্পড় ছাত্রকে! আমদাবাদের স্কুলে নৃশংস কাণ্ড, আটক শিক্ষক

ছাত্রের পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের হতেই অভিযুক্ত শিক্ষককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

চুলের মুঠি ধরে দেওয়ালে ঠুকে ১২ থাপ্পড় ছাত্রকে! আমদাবাদের স্কুলে নৃশংস কাণ্ড, আটক শিক্ষক

অভিযুক্ত শিক্ষক ও সিসিটিভি ক্যামেরার ফুটেজ

শেষ আপডেট: 1 October 2024 17:09

দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল! ছাত্রকে বেধড়ক পেটানোর অভিযোগে আটক স্কুল শিক্ষক। গুজরাটের আমেদাবাদের মাধব পাবলিক স্কুলের ঘটনা।

সূত্রের খবর, অভিষেক প্যাটেল নামে গুজরাটের ওই স্কুলের শিক্ষক নাবালক ছাত্রের উপর আচমকাই রেগে গিয়ে চুলের মুঠি ধরে দেওয়ালে মাথা সজোরে ঠুকে দেয়।

এখানেই থেমে থাকেননি অঙ্কের শিক্ষক অভিষেক। পরে ছাত্রটিকে দেওয়ালে চেপে ধরে একটা বা দুটো নয়, বারোটা থাপ্পড় মেড়ে মাটিতে ফেলে দেয় বলে অভিযোগ।

ঘটনার ভিডিও স্কুলের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়তেই জেলা শিক্ষা আধিকারিক স্কুলের প্রধান শিক্ষককে অভিযুক্তর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সেই মতো অভিষেককে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে বলে খবর।

ছাত্রের পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের হতেই অভিযুক্ত শিক্ষককে আটক করে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। আচমকা কেন শিক্ষক এমন কাণ্ড ঘটালেন তা এখনও পরিষ্কার নয়। স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আসল কারণ জানার চেষ্টা করছে পুলিশ।

প্রসঙ্গত, ২০০০ সালে সুপ্রিম কোর্ট সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক শাস্তি নিষিদ্ধ ঘোষণা করে। তারপরেও কীভাবে ওই শিক্ষক এমন কাণ্ড ঘটালেন তা নিয়ে উঠছে প্রশ্ন।


```