Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

মেয়েকে ফাঁসিয়ে দেব! ভুয়ো পুলিশ সেজে টাকা হাতানোর ছক, ফোন পেয়েই মৃত্যু শিক্ষিকার

পুলিশের নাম করে ভুয়ো নম্বর থেকে আগরার এক শিক্ষিকাকে হুমকি ফোনের অভিযোগ। যা শুনে অসুস্থ হয়েই শিক্ষিকার মৃত্যু হয়েছে বলে খবর।

মেয়েকে ফাঁসিয়ে দেব! ভুয়ো পুলিশ সেজে টাকা হাতানোর ছক, ফোন পেয়েই মৃত্যু শিক্ষিকার

প্রতীকী চিত্র

শেষ আপডেট: 4 October 2024 14:08

দ্য ওয়াল ব্যুরো: অনলাইন প্রতারণার ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত হওয়ার ঘটনা নতুন কিছু নয়। কিন্তু শুধু অনলাইনই নয়, অফলাইন মানে সরাসরি ফোন করে মানুষকে ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা পকেটে ভরানোর খবরও হামেশাই সামনে আসে। এবার মর্মান্তিক এক দুর্ঘটনার সাক্ষী হল দেশ।

পুলিশের নাম করে ভুয়ো নম্বর থেকে আগরার এক শিক্ষিকাকে হুমকি ফোনের অভিযোগ। যা শুনে অসুস্থ হয়েই উত্তর প্রদেশের আগরার সরকারি স্কুলের শিক্ষিকার মৃত্যু হয়েছে বলে খবর।

ঠিক কী অভিযোগ?

সূত্রের খবর, গত সোমবার আগরার বাসিন্দা ৫৮ বছর বয়সি ওই স্কুল শিক্ষিকার কাছে একটি উড়ো ফোন আসে। পুলিশের পরিচয় দিয়ে এক ব্যক্তি তাঁকে ফোন করে জানান, তাঁর মেয়ে মধুচক্রের সঙ্গে যুক্ত। কলেজ পড়ুয়া মেয়ের ‘কুকীর্তি’ যাতে জানাজানি না হয় সেকারণে ১ লক্ষ টাকা চেয়ে পাঠানো হয়। হুমকি দেওয়া হয় টাকা পাঠালে মেয়ে স্বাভাবিকভাবেই বাড়ি ফিরে যাবে এবং তাঁর বিরুদ্ধে কোনওরকম অভিযোগ দায়ের হবে না।

শিক্ষিকা মালতী ভার্মা 

বিষয়টি শোনার পরই নিজের ছেলেকে ফোন করে পুরো বিষয়টি জানান তিনি। তারপরই মেয়ের চিন্তায় অসুস্থ হয়ে মৃত্যু হয় মালতী ভার্মা নামে সরকারি স্কুলের ওই শিক্ষিকার।

মৃতার ছেলে দীপাংশু জানান, গত সোমবার দুপুরে আমি কাজে ছিলাম। আচমকা মা ফোন করে পুরো বিষয়টি বলেন। খবর শোনার পর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে মায়ের থেকে কোনওভাবে নম্বরটি নিয়ে দেখি ওই নম্বরটি একটি পুলিশ অফিসারের। কারণ নম্বরটি দেখে হোয়াটস অ্যাপে সার্চ করতেই দেখা যায় ডিপিতে একজন পুলিশ অফিসারের ছবি রয়েছে।

দীপাংশু আরও জানান, বিষয়টি বুঝতে পারি পরে ভালো করে নম্বরটি দেখার পর। ফোনের কোড নম্বর দেখে বুঝতে পারিওটা ভারতের নম্বরই নয়। +৯২ দিয়ে শুরু হয়েছিল নম্বরটি। এরপরই তিনি জানতে পারেন ফোনটা পাকিস্তান থেকে আসতে পারে। বিষয়টা যে পুরোপুরি ভুয়ো তা পরিষ্কার হয়ে যায়।

এরপর সঙ্গে সঙ্গে বোনকে ফোন করে শিক্ষিকার ছেলে জানতে পারেন তিনি সুস্থ এবং নিরাপদেই রয়েছেন। কিন্তু ফোন পেয়েই মা আচমকা অসুস্থ হয়ে পড়েন। স্কুল থেকে বাড়ি ফিরে প্রথমে অসুস্থ বোধ করার কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়।

আগরার পুলিশ সুপার জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে শুরু হয়েছে তদন্ত। ওই নম্বরটি কার তা জানার চেষ্টা শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে আরও খবর, স্কুল থেকে বাড়ি ফেরার পর আচমকাই বুকে ব্যাথা অনুভব করেন তিনি। ১৫ মিনিটের মধ্যেই তাঁর মৃত্যু হয়। শিক্ষিকার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে শিক্ষিকার।


```