Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টিসিএসের বড় ঘোষণা, কোম্পানির লাভের অংশ পাবেন ৭০ শতাংশ কর্মী

 সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন টিসিএসের সিএইচআরও মিলিন্দ লাক্কাদ।

টিসিএসের বড় ঘোষণা, কোম্পানির লাভের অংশ পাবেন ৭০ শতাংশ কর্মী

শেষ আপডেট: 12 January 2024 11:26

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরের শুরুতেও কর্মী ছাঁটাইয়ের ধারা অব্যহত রেখেছে গুগল। বৃহস্পতিবারই নতুন করে কয়েক'শ কর্মীকে ছাঁটাই করার কথা ঘোষণা করেছে এই তথ্য প্রযুক্তি সংস্থা। তাদের দেখাদেখি অন্য সংস্থাগুলিও সেই পথে হাঁঁটবে কি না, তা নিয়ে চর্চা শুরু হয়েছিল।

তবে ১ দিনের ব্যবধানে তথ্য প্রযুক্তি জগতের নামী সংস্থা টিসিএস জানিয়ে দিল, তাঁরা তাঁদের ৭০ শতাংশ কর্মীকে কোম্পানির লাভের অংশ দেবেন। অর্থাৎ নতুন বছরের শুরু থেকে বেতনের পাশাপাশি কোম্পানির ৭০ শতাংশ কর্মীর বাড়তি লক্ষ্মীলাভও হতে চলেছে। 

 সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন টিসিএসের সিএইচআরও মিলিন্দ লাক্কাদ। 

টিসিএসের তরফে জানানো হয়েছে, সংস্থার ৭০ শতাংশ কর্মচারী অত্যন্ত দক্ষ। তাই তাঁরা তাঁদের বেতনের পাশাপাশি কোম্পানির মুনাফার অংশও দেওয়া হবে। তবে বাকি ৩০ শতাংশ কর্মচারীর বেতন নির্ভর করে তাঁদের ব্যবসা সংক্রান্ত টার্গেট বা পারফরম্যান্সের ওপর।

জানা গেছে, ৩১ ডিসেম্বর শেষ হওয়া তৃতীয় ত্রৈমাসিক থেকেই এই লভ্যাংশ পাবেন কর্মীরা। এর আগেও গত বছরের দুটি ত্রৈমাসিকেও একইভাবে কর্মীদের বেতনবৃদ্ধির কথা জানিয়েছিল টিসিএস। 

লাক্কাদ বলেন, "দক্ষ কর্মচারী নিয়োগের ক্ষেত্রে আমরা বরাবরই প্রতিভার কদর করে থাকি। তাই কর্মীদের এই সুবিধা দেওয়া হচ্ছে।" আর্থিক সমৃদ্ধি ঘটলে কোম্পানির প্রতি কর্মচারীদের দায়বদ্ধতাও আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরে এই রীতি বজায় রেখেছে এই নামী তথ্য প্রযুক্তি সংস্থা।

সংস্থার তরফে জানানো হয়েছে, ১১ জানুয়ারি পর্যন্ত  চলতি আর্থিক বর্ষে সংস্থার নিট মুনাফা ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। য়ার পরিমাণ ১১ হাজার ৫৮ কোটি টাকা। এবং মোট রাজস্ব ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যার পরিমাণ ৬০ হাজার ৫৮৩ কোটি টাকা। 


```