
শেষ আপডেট: 27 October 2023 19:27
দ্য ওয়াল ব্যুরো: খবর আগেই ছিল, এবার সেটাই সত্যিই হতে চলেছে। বিশ্ববাজারে জন্য আইফোন তৈরি করবে ভারতীয় সংস্থা টাটা। প্রথম ভারতীয় সংস্থা হিসেবে প্রথম আইফোন তৈরি করবে রতন টাটার কোম্পানি।
সংবাদমাধ্যম সূত্রে খবর, উইসট্রন এতদিন অ্যাপলের সঙ্গে যুক্ত ছিল। তারাই আইফোন তৈরি করছিল। কিন্তু অ্যাপেলের সঙ্গে তাদের চুক্তির মেয়াদ শেষ হতেই টাটা সুযোগ পেল। আগামী আড়াই বছরের মধ্যে এই প্রকল্প শেষ হবে বলে, শুক্রবার জানান কেন্দ্রীয় মন্ত্রী চন্দ্রশেখর।
ভারতের ইলেকট্রনিক ও প্রযুক্তি মন্ত্রী এদিন নিজের এক্স হ্যান্ডেলে এই সুখবর দেন। তিনি জানান, টাটা গোষ্ঠী যাতে এই প্রকল্প বাস্তবায়িত করতে পারে, তার জন্য ভারত সরকার সবরকম সাহায্য করবে। মন্ত্রীর কথায়, 'ইলেকট্রনিক্সে গোটা বিশ্বের মধ্যে দেশকে শক্তিশালী হিসেবে তুলে ধরাই লক্ষ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।'
PM @narendramodi Ji's visionary PLI scheme has already propelled India into becoming a trusted & major hub for smartphone manufacturing and exports.
— Rajeev Chandrasekhar ???????? (@Rajeev_GoI) October 27, 2023
Now within just two and a half years, @TataCompanies will now start making iPhones from India for domestic and global markets from… pic.twitter.com/kLryhY7pvL
সম্প্রতি উইসট্রন টাটার কাছে তাদের ভারতীয় ইউনিট বিক্রির সিদ্ধান্ত নেয়। ১২৫ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে এই চুক্তি হয়। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ১ হাজার ৪০ কোটি টাকারও বেশি। ভারতে যা আইফোন তৈরি হবে, তার পুরো স্টেকই থাকবে টাটা গোষ্ঠীর হাতে।
জানা গেছে, উইস্ট্রন ইনফোকম ম্যানুফ্যাকচারিং (ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেডের ১০০ শতাংশ শেয়ারই এই চুক্তির মাধ্যমে আসবে টাটাদের হাতে। এখন প্রয়োজন শুধু সংশ্লিষ্ট সংস্থার অনুমতির। তা মিলে গেলেই কর্নাটকের প্ল্যান্টে টাটারা তৈরি করবে আইফোন।
তাইওয়ানের কোম্পানি উইস্ট্রন ইনফোকমের সঙ্গে টাটার চুক্তি স্বাক্ষরিত সম্পন্ন হলেই তারা ভারতের বাইরে চলে যাবে। বেঙ্গালুরুর কাছে হোসুরের কোম্পানিতে তৈরি হবে আইফোন। জানা যাচ্ছে, কয়েক'শ একর জমির ওপর এই প্ল্যান্ট তৈরি হবে। এখানে প্রায় ১২০০ কর্মীর কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে দাবি করা হয়েছে।