Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টিসিএসের ২.৩৪ কোটি শেয়ার বেচবে টাটা সন্স, বাজারে আলোড়ন

ভারতের বৃহত্তম সফ্টওয়্যার পরিষেবা প্রদানকারীর হোল্ডিং কোম্পানি টাটা সন্স টিসিএসের ২.৩৪ কোটি শেয়ার বিক্রি করতে চায়। প্রতিটি শেয়ার ৪০০১ টাকায় ব্লক ডিলের মাধ্যমে ৯৩০০ কোটি টাকার মূল্যের এই শেয়ার বেচতে আগ্রহী টাটা সন্স।

টিসিএসের ২.৩৪ কোটি শেয়ার বেচবে টাটা সন্স, বাজারে আলোড়ন

TCS

শেষ আপডেট: 18 March 2024 18:28

দ্য ওয়াল ব্যুরো: ভারতের বৃহত্তম সফ্টওয়্যার পরিষেবা প্রদানকারীর হোল্ডিং কোম্পানি টাটা সন্স টিসিএসের ২.৩৪ কোটি শেয়ার বিক্রি করতে চায়। প্রতিটি শেয়ার ৪০০১ টাকায় ব্লক ডিলের মাধ্যমে ৯৩০০ কোটি টাকার মূল্যের এই শেয়ার বেচতে আগ্রহী টাটা সন্স। সোমবার বাজার বন্ধ হওয়ার মুখে ৩.৬ শতাংশ ডিসকাউন্ট দিয়ে মূল্য নির্ধারণ করা হয়েছে।

টিসিএসে ৭২.৩৮ শতাংশ শেয়ার আছে টাটা সন্সের কাছে। ১৮ মার্চ বিএসই-র তালিকায় টিসিএসের শেয়ার ছিল ১.৮ শতাংশ পতনের দিকে। টাটা সন্স ছাড়াও টিসিএসের শেয়ার হোল্ডারদের মধ্যে রয়েছে টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন। ২.৩৪ কোটি শেয়ারের অর্থ টিসিএসের ইক্যুয়িটি ০.৬৫ শতাংশ। ১৫ লক্ষ কোটি টাকার বাজারি মূলধনের অধিকারী টিসিএস হল ভারতের শেয়ার বাজারের দ্বিতীয় মোস্ট ভ্যালুড লিস্টেড কোম্পানি। প্রথম স্থানে রয়েছে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।


```