Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যতদিন ইসলাম থাকবে, ততদিন সন্ত্রাসবাদ থাকবে: তসলিমা নাসরিন

যতদিন ইসলাম থাকবে, ততদিন সন্ত্রাসবাদ থাকবে: তসলিমা নাসরিন

তসলিমা নাসরিন। ফাইল ছবি।

শেষ আপডেট: 5 May 2025 12:35

দ্য ওয়াল ব্যুরো: নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন বিখ্যাত তাঁর বিতর্কিত 'সত্য' কথা বলার জন্য। পহলগাম জঙ্গিহানা নিয়ে তসলিমা এবার মুখ খুললেন। বললেন, যতদিন ইসলাম থাকবে, ততদিন সন্ত্রাসবাদ থাকবে। ২০১৬ সালে ঢাকা কাফে কাণ্ডের সঙ্গে পহলগামের তুলনা টেনে তসলিমা বলেন, ১৪০০ বছর কেটে গেলেও এখনও ইসলামের গোঁড়ামি দূর হয়নি। বিকশিত হয়নি। দিল্লি সাহিত্য সম্মেলনে হাজির থেকে 'লজ্জা'র লেখিকা নাসরিন আরও বলেন, ইসলামকে বিকশিত করে তুলতে না পারলে তা জঙ্গিদের জন্ম দিয়েই যাবে। 

দিল্লির সাহিত্যসভার আলোচনায় ২০১৬ সালে ঢাকার জঙ্গিহানার প্রসঙ্গ টেনে আনেন তসলিমা। তিনি বলেন, সেবারেও মুসলিমদের নির্বিচারে খুন করা হয়েছিল, কারণ তাঁরাও কলমা পড়তে পারেননি। এটা সেখানেই হয়, যেখানে ধর্মবিশ্বাস কোনও কারণ ও মানবিকতার ধার ধারে না। উল্লেখ্য, গত ২২ এপ্রিল ধর্ম বাছাই করে নিরীহ হিন্দু পর্যটকদের বেছে বেছে পহলগামের রিসর্টে খুন করেছিল পাকিস্তানি ও কাশ্মীরি জঙ্গিরা। ঠিক একইভাবে ২০১৬ সালের ১ জুলাই ঢাকা শহরের বুকে আর্টিসান বেকারিতে ২৯ জন মুসলিমকে গণহত্যা করা হয়েছিল।

একই ভাষণে নাসরিন এও বলেন যে, পৃথিবী যখন বদলে যাচ্ছে তখন কেউ কেউ সেই পুরনো বিশ্বাস আঁকড়ে ধরে রয়েছে। বিশ্বজুড়ে ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে যেমন ইউরোপে গির্জাগুলিকে মিউজিয়ামে পরিণত করা হচ্ছে। কিন্তু, মুসলিমরা সব জায়গায় মসজিদ তৈরির কাজ চালাচ্ছে। পৃথিবী জুড়ে হাজার হাজার মসজিদ রয়েছে, কিন্তু ওরা চাইছে আরও মসজিদ তৈরি হোক। এই মসজিদ থেকেই জেহাদি তৈরির কাজ চলছে বলে দাবি করে তসলিমা বলেন, কোনও মাদ্রাসার প্রয়োজন নেই। মুসলিম বাচ্চাদের সব ধরনের বই পড়ানো হোক, শুধু একটি বই পড়লেই চলবে না।


```