Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১০০ কিমি গতিতে তেড়ে আসছে মিগজাউম, হাই অ্যালার্ট তামিলনাড়ুতে, শতাধিক ট্রেন বাতিল

প্রলয়ের আগেই হাই অ্যালার্ট জারি হয়েছে অন্ধ্র ও তামিলনাড়ু উপকূলে। আগে থেকেই তৈরি হয়ে আছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

১০০ কিমি গতিতে তেড়ে আসছে মিগজাউম, হাই অ্যালার্ট তামিলনাড়ুতে, শতাধিক ট্রেন বাতিল

শেষ আপডেট: 2 December 2023 23:50

দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই শক্তি বাড়বে ঘূর্ণিঝড় মিগজাউমের। বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘণীভূত হয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। ফুঁসতে ফুঁসতে এই ঘূর্ণিঝড় অন্ধ্র ও তামিলনাড়ু উপকূলের দিকে এগোচ্ছে। প্রায় ১০০ কিমি গতিতে ধেয়ে আসছে। দূরত্ব কমছে প্রতি মুহূর্তে। প্রলয়ের আগেই হাই অ্যালার্ট জারি হয়েছে অন্ধ্র ও তামিলনাড়ু উপকূলে। আগে থেকেই তৈরি হয়ে আছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

ঘূর্ণিঝড়ের অবস্থান এখন কোথায়?

মৌসম ভবনের সূত্র বলছে, শনিবার রাত পৌনে ১১টা নাগাদ ঘূর্ণিঝড়ের অবস্থান পুদুচেরী থেকে পূর্ব ও দক্ষিণপূর্বে ৪৪০ কিলোমিটার এবং চেন্নাই থেকে ৪২০ কিমি দক্ষিণপূর্বে।

হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে ফুঁসছে মিগজাউম। ক্রমশ শক্তি বাড়িয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। রবিবার ৩ ডিসেম্বর অতি শক্তিশালী সাইক্লোনে পরিণত হবে মিগজাউম। আগামী সোমবার অর্থাৎ ৪ ডিসেম্বর এই সাইক্লোন আছড়ে পড়তে পারে। এর ল্যান্ডফল হতে পারে নেল্লোর এবং মছলিপত্তনম উপকূলের মধ্যবর্তী এলাকায়। সেই সময় এর গতিবেগ থাকবে ৮০ থেকে ৯০ গাস্টিং ১০০ কিমি।  এই সাইক্লোনের সরাসরি প্রভাব আমাদের রাজ্যে নেই। তবে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়বৃষ্টি হতে পারে।

 

তিরুভাল্লুর জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে।  পুদুচেরি, করাইকাল এবং ইয়ানামে আগামী ৪ ডিসেম্বর সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় আগামী ৩ থেকে ৬ তারিখের মধ্যে ১১৪টি ট্রেন বাতিল করা হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) ১৮টি টিম তৈরি আছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরী ও ওড়িশা উপকূলে। আরও ১০টি টিমকে তৈরি রাখা হয়েছে। ৫ তারিখ অবধি ওড়িশায় কমলা সতর্কতা জারি হয়েছে।

শীতের পথে কাঁটা ঘূর্ণিঝড়। হাওয়া অফিস জানাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এর প্রভাবে তাপমাত্রা বাড়বে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি উপরে। রাতের তাপমাত্রা আরও ১ ডিগ্রি বাড়তে পারে। ঘূর্ণিঝড়ের দাপট কমলে তাপমাত্রা আবার নামার সম্ভাবনা আছে।  ৬ এবং ৭ তারিখ দক্ষিণবঙ্গের উপকূলের জেলা দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি ও কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। ৯ তারিখ থেকে আবার তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।


```