Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মন্ত্রীকে দেখেই কাদা ছুড়ে মারলেন গ্রামবাসীরা, ফেঙ্গলের ক্ষয়ক্ষতি নিয়ে ব্যাপক ক্ষোভ এলাকায়

মঙ্গলবার রাজ্যের বন্যা দুর্গত এলাকায় পরিদর্শনে গেছিলেন ডিএমকে সরকারের মন্ত্রী।

মন্ত্রীকে দেখেই কাদা ছুড়ে মারলেন গ্রামবাসীরা, ফেঙ্গলের ক্ষয়ক্ষতি নিয়ে ব্যাপক ক্ষোভ এলাকায়

ডিএমকে মন্ত্রী থিরু পোনমুডি

শেষ আপডেট: 3 December 2024 18:27

দ্য ওয়াল ব্যুরো: বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গেছিলেন। কিন্তু সেখানে এমন পরিস্থিতি যে অপেক্ষা করছে তা ঘুণাক্ষরেও টের পাননি। স্বাভাবিকভাবেই গ্রামবাসীদের কাছে হিরো সাজতে গিয়ে একেবারে কাদা মেখে ফিরলেন মন্ত্রী থিরু পোনমুডি। এমনই ঘটনার সাক্ষী হয়ে রইল তামিলনাড়ু।

ভূপৃষ্ঠে আছড়ে পড়ার পর থেকেই ধীরে ধীরে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ফেঙ্গল। সময় যত গড়াচ্ছে ভারী বৃষ্টিতে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে তামিলনাড়ু ও পন্ডিচেরির। লাগাতার বৃষ্টিতে ইতিমধ্যে দুই রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে খবর। 

মঙ্গলবার রাজ্যের বন্যা দুর্গত এলাকায় পরিদর্শনে গেছিলেন ডিএমকে সরকারের মন্ত্রী। এমন পরিস্থিতিতে তাঁকে সামনে দেখতে পেয়েই ক্ষেপে ওঠেন গ্রামবাসীরা। পরিস্থিতি মোকাবিলায় কেন কোনও পদক্ষেপ নিচ্ছে না সরকার এমন প্রশ্ন তুলে পাল্টা পোনমুডির উপর চড়াও হন স্থানীয়রা। প্রথমে কিছুটা বাদানুবাদ শুরু হলেও পরে মন্ত্রী কিছু বুঝে ওঠার আগেই তাঁর উদ্দেশে উড়ে আসে কাদার তাল। 

বিষয়টি নিয়ে ইতিমধ্যে রাজনীতি শুরু করে দিয়েছে তামিলনাড়ু বিজেপি। এক্স হ্যান্ডেলে পুরো ঘটনার ভিডিও পোস্ট করে কে আন্নামালাইয়ের অভিযোগ, ‘সাধারণ মানুষ অত্যন্ত বিরক্ত হয়েই এমন কাণ্ড ঘটিয়েছেন। তাঁদের হতাশা চরমে পৌঁছেছে।’

বিজেপি নেতা আরও বলেন, ‘এটাই তামিলনাড়ুর বর্তমান হাল। মুখ্যমন্ত্রী এবং উপ মুখ্যমন্ত্রী চেন্নাইয়ের বিভিন্ন রাস্তায় ছবি তুলতে ব্যস্ত। সাধারণ মানুষের পরিস্থিতির দিকে নজর দেওয়ার মতো সময় নেই তাঁদের। আজ দুর্নীতিগ্রস্ত মন্ত্রী বন্যা কবলিত এলাকায় গেলে কাদা ছুঁড়ে মারা হয় তাঁকে।’

তামিলনাড়ুতে দুর্যোগের জেরে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। টানা বৃষ্টিতে জলমগ্ন একাধিক এলাকা। নদীগুলি বিপদসীমার উপর দিয়ে বইছে। জলের তলায় চলে গেছে একাধিক গ্রাম। তবে বৃষ্টি এখনই থামার কোনও লক্ষণ নেই বলে জানিয়েছে মৌসম ভবন। জলমগ্ন এলাকাগুলিতে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে সেনা, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী-সহ বিভিন্ন উদ্ধারকারী দল। 

সূত্রের খবর, তামিলনাড়ুর দুর্যোগ পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। সবরকম সাহায্যের আশ্বাস দেন তিনি।


```