Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছুটির দিনে মাংস খাওয়ার প্ল্যান বানচাল, মটন না পেয়ে দোকানের সামনে 'লাশ' ফেললেন যুবক

মাংস বিক্রি করতে অস্বীকার করায় ওই যুবক কবরস্থানে গিয়ে কবর খুঁড়ে একটি পচাগলা মৃতদেহ বের করেন। সেই দেহই নিয়ে গিয়ে ওই মাংসের দোকানের সামনে ফেলে পালিয়ে যান তিনি।

ছুটির দিনে মাংস খাওয়ার প্ল্যান বানচাল, মটন না পেয়ে দোকানের সামনে 'লাশ' ফেললেন যুবক

শেষ আপডেট: 10 February 2025 13:02

দ্য ওয়াল ব্যুরো: রোববার মানেই জমিয়ে মাংস-ভাত খাওয়ার দিন। দুপুরে আলু সহযোগে পাতলা হোক বা কষিয়ে রাঁধা খাসির মাংস হলে তো জবাবই নেই। কিন্তু তামিলনাড়ুর পালানি চেট্টিপাট্টির যুবকের সেই পরিকল্পনা ভেস্তে দেয় দোকানি।

লম্বা লাইনে অপেক্ষা করার পরও মুখের ওপর শুনতে হল মাংস পাওয়া যাবে না। রাগে, অপমানে সাংঘাতিক কাণ্ড ঘটালেন ওই যুবক।

দোকানের নিয়মিত গ্রাহক তিনি। কাজ করেন কবরস্থানে। সেদিন কোনও কারণে দোকানির সঙ্গে কথা কাটাকাটি হওয়ায় দোকানি বলেন যে তাঁকে মাংস দেবেন না।

মাংস বিক্রি করতে অস্বীকার করায় ওই যুবক কবরস্থানে গিয়ে কবর খুঁড়ে একটি পচাগলা মৃতদেহ বের করেন। সেই দেহই নিয়ে গিয়ে ওই মাংসের দোকানের সামনে ফেলে পালিয়ে যান তিনি।

দোকানের সামনে মানুষের ওই পচা-গলা দেহ পড়ে থাকতে দেখে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয়রাই খবর দেন পুলিশে। কিছুক্ষণ বাদে পুলিশ এসে ওই দেহটি উদ্ধার করে সংশ্লিষ্ট কবরস্থানেই পাঠিয়ে দেয় তারা। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। 


```