Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'মদ খেয়ে হাত-পা বেঁধে উদ্দাম যৌনতা...', স্ত্রীকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার জিম ট্রেনার

অভিযুক্ত ভাস্কর (৩৪) দাবি করেছেন, যৌন মিলনের সময় ‘বন্ডেজ সেক্স’-এর চর্চা চলাকালীন দুর্ঘটনাবশত মৃত্যু হয়েছে তাঁর স্ত্রী শশীকলার।

'মদ খেয়ে হাত-পা বেঁধে উদ্দাম যৌনতা...', স্ত্রীকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার জিম ট্রেনার

ফাইল চিত্র

শেষ আপডেট: 4 May 2025 07:51

দ্য ওয়াল ব্যুরো: স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে গ্রেফতার হলেন তামিলনাড়ুর হোসুরের এক জিম প্রশিক্ষক। অভিযুক্ত ভাস্কর (৩৪) দাবি করেছেন, যৌন মিলনের সময় ‘বন্ডেজ সেক্স’-এর চর্চা চলাকালীন দুর্ঘটনাবশত মৃত্যু হয়েছে তাঁর স্ত্রী শশীকলার। তবে নিহতের পরিবার এই দাবি মানতে নারাজ। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই শশীকলার উপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন ভাস্কর।

পুলিশ সূত্রে খবর, ২০১৮ সালে প্রেম করে বিয়ে করেন ভাস্কর ও শশীকলা। ভাস্করের মালিকানায় চারটি জিম রয়েছে, আর শশীকলা মহিলাদের জন্য একটি জিম ছিল, সেটা পরিচালনা করত। বিয়ের আগে বেঙ্গালুরুতে একটি খেলার স্কুল চালাতেন শশীকলা।

ভাস্করের বয়ান অনুযায়ী, ৩০ এপ্রিল রাতে তাঁরা মদ্যপান করেন এবং পরে যৌনতায় লিপ্ত হন। সেই সময় ‘বন্ডেজ সেক্স’ করতে গিয়ে স্ত্রীর হাত-পা বেঁধে, গলায় কাপড় জড়িয়ে দেন তিনি। এরপরই শশীকলার নাক থেকে রক্তপাত শুরু হয়। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তবে শশীকলার বাবা অরুল এই কথা মানতে নারাজ। তাঁর অভিযোগ, “ভাস্কর পণের টাকা হিসেবে আমাদের কাছ থেকে ১৪ লক্ষ টাকা নিয়েছিল। সে নিয়মিত মেয়েকে মারধর করত। অতীতে দু'বার শশীকলাকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল। পুলিশের কাছেও অভিযোগ জানিয়েছিলাম।” অরুলের দাবি, শশীকলা তাঁর স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্কে সন্দেহ করতেন, যার জেরে প্রায়শই দাম্পত্য কলহ হতো।

অরুল আরও জানান, “এইবারও আমি ভেবেছিলাম ওদের ঝগড়া হয়েছে। কিন্তু পরে জানতে পারি, ভাস্কর আমার মেয়ের গলা চেপে ধরে, হাত-পা বেঁধে খুন করেছে। তারপর হাসপাতালে নিয়ে গিয়ে আমায় ফোন করে জানায়, মেয়ে আর নেই।” এই দম্পতির দুই সন্তান রয়েছে—একজন চার বছরের, অপরজন দুই বছরের।


```