Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হিন্দি নিয়ে আপসে নারাজ তামিলনাড়ু, শিক্ষায় কেন্দ্রের অনুদান ছাড়াই বাজেট রাজ্যের

কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে রাজ্য রাজ্যে অবিজেপি সরকারের বিরোধ নতুন নয়।

হিন্দি নিয়ে আপসে নারাজ তামিলনাড়ু, শিক্ষায় কেন্দ্রের অনুদান ছাড়াই বাজেট রাজ্যের

মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।

শেষ আপডেট: 15 March 2025 09:00

দ্য ওয়াল ব্যরো: কেন্দ্রের বিজেপি সরকারের (BJP led central government) সঙ্গে রাজ্য রাজ্যে অবিজেপি (non-BJP government) সরকারের বিরোধ নতুন নয়। বেশিরভাগ রাজ্যের সঙ্গেই বিরোধের মূলে আছে জাতীয় শিক্ষানীতি (National education policy) । সেই লড়াইয়ে অভিনব সিদ্ধান্ত নিল তামিলনাড়ুর (Tamil Nadu) ডিএমকে (DMK) পরিচালিত সরকার।

রাজ্য সরকার শিক্ষা বাজেটে সমগ্র শিক্ষা অভিযানে কেন্দ্রের দেয় ২১৫২ কোটি টাকা নিজেরাই বরাদ্দ করেছে। জাতীয় শিক্ষা নীতি এবং স্কুল শিক্ষায় ত্রিভাষা নীতি না মানলে ওই প্রকল্পে অর্থ দেওয়া হবে না বলে কেন্দ্র শর্ত দিয়েছে। তামিলনাড়ুর জন্য বরাদ্দ অর্থ গত দু বছর দেওয়া বন্ধ করে দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার।

রাজ্যের অর্থমন্ত্রী থাঙ্গাম থেনারাসু বাজেট পেশ করতে গিয়ে বলেছেন, আমরা ভাষা নিয়ে আপস করব না। আমরা জাতীয় শিক্ষা নীতি মানি না। মানি ত্রিভাষা সুত্র। তামিলনাড়ুতে হিন্দি পাঠ বাধ্যতামূলক করবে না সরকার। রাজ্যে তামিল শিক্ষা বাধ্যতামূলক। দ্বিতীয় ভাষা (second language) হিসাবে ইংরিজি (English) বা অন্য কোনও বিদেশি ভাষা পড়ানো হবে।

পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার প্রধানমন্ত্রী আবাস প্রকল্প এবং একশো দিনের কাজের প্রকল্পের ক্ষেত্রেই একই সিদ্ধান্ত নেয়। আবাস যোজনায় অনিয়মের অভিযোগে কেন্দ্র বাংলার বরাদ্দ আটকে রেখেছে। জবাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ওই দুই প্রকল্পে রাজ্যের কোষাগার থেকে বাড়তি অর্থ বরাদ্দ করে প্রকল্প চালু রাখার সিদ্ধান্ত নেয়।

বিধানসভায় বাজেট পেশ করছেন তামিলনাড়ুর অর্থমন্ত্রী।

আগামী বছর এপ্রিম-মে মাস নাগাদ তামিলনাড় বিধানসভার ভোট। এবারই তাই শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করল রাজ্য সরকার। রাজ্যের ঘাড়ে এমনীতেই ৯ লাখ কোটি টাকা ঋণের বোঝা চেপে আছে। অর্থমন্ত্রী বলেন, আমরা ঋণ করব, কিন্তু কেন্দ্রের অন্যায় দাবি মানব না।

তামিলনাড়ুর হিন্দি বিরোধিতা নতুন নয়। সম্প্রতি তা নয়া মাত্রা পেয়েছে। রাজ্যের ডিএমকে সরকার হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে লড়াই শুরু করেছে। তাতেই এসেছে ভাষা শিক্ষা সংক্রান্ত বিবাদ। কেন্দ্রের জাতীয় শিক্ষা নীতিতে স্কুল স্তরে ভাষা শিক্ষার ক্ষেত্রে ত্রিভাষা সুত্র (three language policy) অনুসরণের কথা বলা হয়েছে। তামিলনাড়ু সরকারের বক্তব্য, তাঁরা হিন্দু পড়াবেন না। কারণ রাজ্যের মানুষের আপত্তি আছে। কেন্দ্রের কথায় রাজ্যবাসীর হিন্দি চাপিয়ে দেওয়া হবে না।

শুধু হিন্দি নয়, সামগ্রিক জাতীয় শিক্ষানীতিরই বিরোধী তামিলনাড়ুর ডিএমকে সরকার। রাজ্যপাল এন রবির সঙ্গে রাজ্য সরকারের বিরোধের মূলে আছে কেন্দ্রের জাতীয় শিক্ষা নীতিই। সেই বিবাদ সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে।

সম্প্রতি মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন লোকসভা আসন সংখ্যা বৃদ্ধির নিয়মের বিরুদ্ধেও সরব হয়েছেন। তাঁর বক্তব্য, আসন সংখ্যা জনসংখ্যার ভিত্তিতে করা হলে তামিলনাড়ু সহ দক্ষিণ ভারতের রাজ্যগুলি ঠকে যাবে। কারণ, দক্ষিণের রাজ্যগুলি জনসংখ্যা নিয়ন্ত্রণের কাজ অনেক নিষ্ঠার সঙ্গে করেছে। সেখানে উত্তর ও মধ্য ভারতে জনসংখ্যা বেশির কারণ সেখানে জন্ম নিয়ন্ত্রণ কর্মসূচি ঠিক মতো পালিত হয়নি।


```