Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজেকেই চাবুক পেটা করছেন বিজেপি নেতা আন্নামালাই, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে।

নিজেকেই চাবুক পেটা করছেন বিজেপি নেতা আন্নামালাই, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

কে আন্নামালাই

শেষ আপডেট: 27 December 2024 16:27

দ্য ওয়াল ব্যুরো: পরনে সবুজ লুঙ্গি। গায়ে সুতো টুকু নেই! এমন অবস্থায় নিজেকে একের পর এক চাবুক মেরে চলেছেন। দিনেদুপুরে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছে। এমনই ঘটনা ঘটল তামিলনাড়ুর রাস্তায়। যিনি এমন কাণ্ড ঘটাচ্ছেন তিনি যে সে লোক নন। তামিলনাড়ুর বিজেপির রাজ্য সভাপতি আন্নামালাই।  

শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যা দেখে ইতিমত চোখ কপালে ওঠার জোগাড়।, রাস্তায় দাঁড়িয়ে সবার সামনে নিজেকে একের পর চাবুকের আঘাত করে চলেছেন তিনি। 

কিন্তু আচমকা কেন এমন কাজ করলেন?

তামিলনাড়ুতে ডিএমকে, কংগ্রেস জোটকে হারিয়ে প্রথমবার সেখানে পদ্ম ফোটাতে কে আন্নামালাই (K.Annamalai)-কে পুরোপুরি স্বাধীনতা দিয়েছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। তামিলনাড়ুর রাজ্য সভাপতি আন্নামালাই দলের কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বের পুরোপুরি সমর্থন পেলেও একেবারেই ভাল ফল করতে পারেননি। চলতি বছর লোকসভা নির্বাচনে ডিএমকে, কংগ্রেসের কাছে ফের পরাস্ত হয় বিজেপি। 

কেরলে প্রথমবার লোকসভা আসন পেলেও তামিলনাড়ুতে আরও একবার শূন্য হাতে ফেরে বিজেপি। যদিও ভোটে হেরে বিদেশে চলে যানা আন্নামালাই। এবার দেশে ফিরে সক্রিয় রাজনীতিতে নেমে নিজেকে প্রচারের আলোয় আনতে প্রচারের কোনও খামতি রাখলেন না তিনি। 

আন্না বিশ্ববিদ্যালয়ে তরুণী ছাত্রীকে যৌন হেনস্থার ঘটনায় অশান্ত হয়ে উঠেছে তামিলনাড়ুর রাজনীতি। সেই ইস্যুতেই এদিন রাজ্যে ডিএমকে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ দেখাতে গিয়ে নিজের গায়েই ৬ বার চাবুক মারলেন আন্নামালাই। তাঁর অভিযোগ, রাজ্যের মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ এম কে স্ট্যালিনের সরকার। আন্না বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ কাণ্ডে বিজেপি তামিলনাড়ু জুড়ে প্রতিবাদ করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।


```