Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

আরও অস্বস্তিতে ২৬/১১ মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত রানা! এনআইএ হেফাজতের মেয়াদ বাড়ল

২৬/১১ মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর হুসেন রানার অস্বস্তি আরও বাড়ল। রানাকে আরও ১২ দিন এনআইএ (NIA) হেফাজতের নির্দেশ দিলেন দিল্লির এনআইএ আদালতের বিচারক চন্দর জিত সিং।

 আরও অস্বস্তিতে ২৬/১১ মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত রানা! এনআইএ হেফাজতের মেয়াদ বাড়ল

তাহাউর হুসেন রানা।

শেষ আপডেট: 28 April 2025 19:12

দ্য ওয়াল ব্যুরো: ২৬/১১ মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর হুসেন রানার (Tahawwur Rana) অস্বস্তি আরও বাড়ল। রানাকে আরও ১২ দিন এনআইএ (NIA) হেফাজতের নির্দেশ দিলেন দিল্লির এনআইএ আদালতের বিচারক চন্দর জিত সিং।

আদালত জানিয়েছে, এনআইএ আধিকারিকদের উপস্থিতিতে একদিন অন্তর আইনজীবীদের সঙ্গে দেখা করতে পারবে রানা। প্রতিদিন তাঁর স্বাস্থ্যপরীক্ষারও নির্দেশ দিয়েছে আদালত।

এর আগে রানার আইনজীবী পীযূষ সচদেব আদালতে সওয়াল করে বলেন, রানা একজন বিদেশি নাগরিক, এবং তাই তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ তাঁর মৌলিক মানবাধিকার। রানার আইনজীবী জানান, তাঁর পরিবার রানার বর্তমান শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগে ভুগছে। তবে এনআইএ-র তীব্র আপত্তিতে সেই আবেদন খারিজ করে দিয়েছিল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট।

উল্লেখ্য, তাহাউর হুসেন রানা একজন পাকিস্তান-কানাডিয়ান নাগরিক। তিনি এক সময় পাকিস্তানের সেনাবাহিনীতে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বিরুদ্ধে বহুদিন ধরেই সন্ত্রাসবাদী নানা কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। সম্প্রতি তাঁকে আমেরিকা থেকে ভারতে প্রত্যর্পণ করে আনা হয়েছে।

সাম্প্রতিক এক রিমান্ড শুনানিতে আদালত জানায়, রানার বিরুদ্ধে বহুজাতিক সন্ত্রাসী ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া গেছে। তার লক্ষ্য একাধিক শহর এবং ভারতীয় সীমান্তের বাইরেও বিস্তৃত ছিল। এই প্রসঙ্গে আদালত জানায়, এই মামলার গুরুত্ব অত্যন্ত বেশি এবং এটি সরাসরি জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত। তাই রানাকে বিভিন্ন সাক্ষী, ফরেনসিক প্রমাণ এবং নথিপত্রের মুখোমুখি করানো প্রয়োজন।

এইসব কারণে আদালত ১৮ দিনের পুলিশি হেফাজতের অনুমতি দেয়। পাশাপাশি আদালত নির্দেশ দেয়, আইন মেনে প্রত্যেক ৪৮ ঘণ্টায় একবার রানার স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। যেহেতু আমেরিকা থেকে তাকে প্রত্যর্পণ করার সময় ভারত সরকার তার স্বাস্থ্য নিয়ে নির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছিল, তাই সেই অনুযায়ী চিকিৎসার ব্যবস্থাও করতে বলেছে আদালত।

রানার বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক ধারায় মামলা হয়েছে— ষড়যন্ত্র, সন্ত্রাসবাদ, জালিয়াতি এবং রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মতো গুরুতর অভিযোগে। তবে আদালত মনে করিয়ে দিয়েছে, তাকে কেবল সেই অপরাধগুলির জন্যই বিচারের মুখোমুখি করা যাবে, যেগুলি ভারত ও আমেরিকার প্রত্যর্পণ চুক্তিতে অনুমোদিত।

পাশাপাশি, ফৌজদারি আইনের চেয়েও দীর্ঘ পুলিশি হেফাজত এই মামলায় বৈধ হতে পারে। কারণ এটি একটি সন্ত্রাসবাদ সংক্রান্ত গুরুতর মামলা।


```