Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিরাট ঝড়ে লণ্ডভণ্ড লখনউ! রশিখ-ভুবনেশ্বরদের বোলিং দাপটে পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি‘লালা প্যাড’ ও ১০ টাকার নোটের কারসাজি! কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাঁস ইডিরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি

ফের প্রত্যর্পণ রোখার চেষ্টা! মার্কিন সুপ্রিম কোর্টে আর্জি খারিজের পর নতুন আবেদন তাহাউরের

পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার নাগরিক তাহাউর রানা বর্তমানে লস অ্যাঞ্জেলসের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি। তাঁকে ভারতে ফেরানোর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই প্রত্যর্পণ রোধে একাধিকবার চেষ্টা করেছেন তিনি।

ফের প্রত্যর্পণ রোখার চেষ্টা! মার্কিন সুপ্রিম কোর্টে আর্জি খারিজের পর নতুন আবেদন তাহাউরের

তাহাউর রানা।

শেষ আপডেট: 7 March 2025 10:40

দ্য ওয়াল ব্যুরো: ২৬/১১ মুম্বই হামলার অভিযুক্ত তাহাউর রানার (Tahawwur Rana) ভারতীয় প্রত্যর্পণ (extradition) স্থগিত রাখার আর্জি খারিজ হয়ে যাওয়ার পরে তিনি ফের নতুন করে আবেদন করেছেন। তাঁর আগের জরুরি আবেদন মার্কিন সুপ্রিম কোর্টে খারিজ হলেও, এবার তিনি মার্কিন প্রধান বিচারপতি জন রবার্টসের কাছে আলাা করে, নতুন এই আবেদন জানিয়েছেন।

পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার নাগরিক তাহাউর রানা বর্তমানে লস অ্যাঞ্জেলসের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি। তাঁকে ভারতে ফেরানোর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই প্রত্যর্পণ রোধে একাধিকবার চেষ্টা করেছেন তিনি। ফেব্রুয়ারি মাসেই তিনি মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি এলিনা কাগানের কাছে একটি জরুরি আবেদন করেছিলেন, যাতে তাঁর প্রত্যর্পণ প্রক্রিয়া বন্ধ রাখার অনুরোধ করা হয়েছিল। কিন্তু ৬ মার্চ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে জানানো হয়, বিচারপতি কাগান তাঁর আবেদন খারিজ করেছেন।

এরপরই রানা নতুন করে এই আবেদন পুনরায় দাখিল করেন, এবার সরাসরি প্রধান বিচারপতি জন রবার্টসের কাছে।

পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার নাগরিক তাহাউর রানা মার্কিন সুপ্রিম কোর্টে 'প্রত্যর্পণ স্থগিতের জরুরি আবেদন' দাখিল করেছিলেন। তিনি যুক্তি দিয়েছিলেন, তাঁর প্রত্যর্পণের অর্থ হল আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের নির্যাতন-বিরোধী কনভেনশন লঙ্ঘন করা। কারণ ভারতে তাকে নির্যাতনের মুখোমুখি হতে হতে পারে। তাঁর আবেদনে আরও বলা হয়, 'পাকিস্তানি মুসলিম হিসেবে মুম্বই হামলায় অভিযুক্ত হওয়ায় ভারতে নির্যাতনের ঝুঁকি আরও বেশি।'

এছাড়া, তিনি তাঁর শারীরিক অসুস্থতার বিষয়টিও উল্লেখ করেন। তাঁর আইনজীবীরা আদালতে জানান, তিনি একাধিক হার্ট অ্যাটাক, পার্কিনসনস ডিজিজ, ব্লাডার ক্যানসারের আশঙ্কা, স্টেজ ৩ ক্রনিক কিডনি ডিজিজ, অ্যাজমা এবং কোভিডে আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে ভারতীয় জেলে বন্দি হওয়া তার জন্য 'প্রকৃত অর্থে মৃত্যুদণ্ড' হবে বলে তিনি দাবি করেন।

সব শোনার পরেও মার্কিন সুপ্রিম কোর্ট জানায়, তারা ইতিমধ্যেই তাহাউরের প্রত্যর্পণের অনুমোদন দিয়েছে এবং এই বিষয়ে নতুন করে কোনও সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই। এর পরেও রানার আইনজীবীরা মার্কিন পররাষ্ট্র দফতরের কাছে জানতে চান, ভারত সরকার তাঁর মক্কেলকে নিয়ে কী প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু মার্কিন প্রশাসন কোনও তথ্য দিতে অস্বীকার করে বলে জানা গেছে।

কয়েক সপ্তাহ আগেই ওয়াশিংটনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, 'খুব শিগগিরই রানাকে ভারতে প্রত্যর্পণ করা হবে এবং তাঁকে বিচারের মুখোমুখি হতে হবে।' এর পরেই শুরু হয় প্রত্যর্পণের প্রক্রিয়া।

সে প্রক্রিয়া রুখতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন রানার আইনজীবীরা। তাঁদের যুক্তি, 'যদি প্রত্যর্পণ স্থগিত না করা হয়, তাহলে মার্কিন আদালতের এক্তিয়ার থাকবে না এবং রানা ভারতে পৌঁছোনোর আগেই হয়তো মারা যাবেন।' একথা বলে তাঁরা সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেন, এই সিদ্ধান্তের ব্যাপারে ফেডারেল আদালত, সার্কিট কোর্ট এবং সুপ্রিম কোর্টে সম্পূর্ণ শুনানি না হওয়া পর্যন্ত প্রত্যর্পণ স্থগিত রাখা হোক।

২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ের আটটি গুরুত্বপূর্ণ জায়গায় হামলা চালায় পাকিস্তানের লস্কর-ই-তৈবা জঙ্গিরা। এই হামলায় ১৬৬ জন নিহত হন এবং বহু মানুষ আহত হন। রানার বিরুদ্ধে অভিযোগ, তিনি এই হামলার অন্যতম মূল পরিকল্পনাকারী ডেভিড কোলম্যান হেডলির সহযোগী ছিলেন।

এখন দেখার, মার্কিন প্রধান বিচারপতি জন রবার্টস এই নতুন আবেদন গ্রহণ করবেন, নাকি তাহাউর রানাকে প্রত্যর্পণের চূড়ান্ত পথেই এগিয়ে দেওয়া হবে।


```