Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজের বাড়িতেই বেটিং চক্র! হানা দিয়ে উদ্ধার নগদ ১৫ কোটি, পলাতক মূল অভিযুক্ত

বেটিং চক্রের মূল অভিযুক্ত এখন পলাতক। 

নিজের বাড়িতেই বেটিং চক্র! হানা দিয়ে উদ্ধার নগদ ১৫ কোটি, পলাতক মূল অভিযুক্ত

হানার পর ১৫ কোটি টাকা উদ্ধার

শেষ আপডেট: 15 June 2024 17:57

দ্য ওয়াল ব্যুরো: টি-২০ বিশ্বকাপ নিয়ে চলছিল বিরাট বেটিং চক্র। সেটাই ভেস্তে দিল মধ্যপ্রদেশ পুলিশ। রাজ্যের উজ্জ্বয়নে একটি বাড়িতে হানা দিয়েছিল মধ্যপ্রদেশ পুলিশের একটি বিশেষ টিম। ওই বাড়ি থেকেই উদ্ধার হয়েছে প্রায় ১৫ কোটি টাকা। এই ঘটনায় ইতিমধ্যে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে বেটিং চক্রের মূল অভিযুক্ত এখন পলাতক। 

বিশ্বকাপ শুরু হওয়ার কিছুদিন পর থেকেই পীযুষ চোপড়া নামের এই ব্যক্তির বাড়িতে বেটিং চক্রের আসর বসছে বলে গোপন সূত্রে খবর পেয়েছিল পুলিশ। সেই প্রেক্ষিতেই তারা একটি বিশেষ টিম গঠন করে সেখানে হানা দেয়। বাড়িতে ঢোকার পরই সকলে কার্যত অবাক। দেখা যায়, ইতিউতি ছড়িয়ে আছে নগদ টাকা, একাধিক ল্যাপটপ, ফোন। তল্লাশি চালিয়ে মোট ১৪ কোটি ৬০ লক্ষ টাকা, ৭ কেজি রূপো, একাধিক বৈদেশিক মুদ্রা এবং বিভিন্ন দামি দামি গ্যাজেট উদ্ধার করেছে পুলিশ। এসবের মধ্যে রয়েছে ১০টি মোবাইল, ৭টি ল্যাপটপও। 

পুলিশ যে সময়ে হানা দিয়েছে পীযুষের বাড়িতে তখন বাংলাদেশের সঙ্গে নেদারল্যান্ডের খেলা চলছিল। অনুমান করা হচ্ছে, সব দেশের খেলার দিন বেটিং না হলেও মূলত ভারত, পাকিস্তান, বাংলাদেশ, অস্ট্রেলিয়ার মতো দেশের খেলার দিন হত এই বেটিং। মূল অভিযুক্ত পীযুষকে ধরতে ইতিমধ্যেই লুক আউট নোটিস জারি করা হয়েছে। মনে করা হচ্ছে, সে রাজ্য ছেড়ে তো পালিয়েছে, দেশ ছেড়েও পালাতে পারে। 

মধ্যপ্রদেশের পড়শি একাধিক রাজ্যে পীযুষের খবর ইতিমধ্যে ছড়িয়ে দিয়েছে পুলিশ। পাশাপাশি আয়কর দফতর, ইডির মতো কেন্দ্রীয় এজেন্সিকেও খবর দেওয়া হয়েছে। 


```