
প্রতীকী ছবি।
শেষ আপডেট: 23 June 2024 23:56
দ্য ওয়াল ব্যুরো: দু'মাসে বিদ্যুৎ খরচ বাবদ তাঁর বিল এসেছিল ৪৫ হাজার ৪৯১ টাকা! এমন আকাশছোঁয়া বিল দেখে যারপরনাই হতাশ হয়েছিলেন গুরুগ্রামের জয়েন হুড অ্যাপের সহ-প্রতিষ্ঠাতা জসভীর সিং। সাম্প্রতিক অতীতে এরকম অস্বাভাবিক বিদ্যুৎ বিল পেয়েছেন এলাকার অনেকেই। এ ব্যাপারে প্রায় প্রতিদিনই বিদ্যুৎ দফতরে কারও না কারও অভিযোগও জমা পড়ছে।
তবে অভিযোগের পথে না হেঁটে পাকাপাকিভাবে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে মোমবাতিতে ফিরতে চাইছেন জসভীর। এজন্য সোশ্যাল মাধ্যমে পোস্ট করে নিজের সিদ্ধান্ত জানান। যা নিয়ে শোরগোল শুরু হয়েছে নেটপাড়ায়।
রবিবার দুপুর ১টা নাগাদ টুইটারে পোস্ট করেছিলেন। তারপর থেকেই ভাইরাল হয়ে গেছে সেটি। উপচে পড়ছে কমেন্ট বক্স। পোস্টটি শেয়ার করেছেন ৪৮৭ জন।
Paid the electricity bill, now thinking of switching to candles. pic.twitter.com/BVuUR7Nu6U
— Jasveer Singh (@jasveer10) June 22, 2024
একজনের পরামর্শ, "আপনার বাড়িতে কী কী ইলেকট্রিক সামগ্রী ব্যবহার করা হয়, সেদিকে নজর দিন। প্রয়োজনে খরচে লাগাম টানুন। এসিতেও প্রচুর বিদ্যুৎ খরচ হয়। অকারণে বিদ্যুৎ অপচয় হচ্ছে কি না, সেটা দেখুন।"
অনেকে সৌর বিদ্যুৎ ব্যবহারের পরামর্শ দিয়েছেন। একজনের কথায়, "সৌরবিদ্যুতে এককালীন বিনিয়োগ করতে হয় ঠিকই কিন্তু এতে বছরের পর বছর আপনি বিদ্যুতের বিল থেকে মুক্তি পাবেন। বাড়তি বিদ্যুৎ বিল আসার আশঙ্কাও থাকবে না।"
কারও কারও মতে, "যে পরিমাণ বিদ্যুতের বিল এসেছে, তা একটি সংসারের সারা মাসের খরচের সমান।" এখন দেখার গুরুগ্রামের জয়েন হুড অ্যাপের সহ-প্রতিষ্ঠাতা কী করেন। মোমবাতি নাকি সৌর বিদ্যুতে ফেরেন তিনি।