Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিয়েবাড়িতে মৌমাছির হানা, আতঙ্কে মণ্ডপ ছাড়লেন বর-কনে! হাসপাতালে আশঙ্কাজনক ১২, রইল ভিডিও

প্রথমে গোঁ-গোঁ শব্দ শুনেছিলেন বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা। মুহূর্তে লক্ষ লক্ষ মৌমাছি ছেঁকে ধরে অভ্যাগতদের।

বিয়েবাড়িতে মৌমাছির হানা, আতঙ্কে মণ্ডপ ছাড়লেন বর-কনে! হাসপাতালে আশঙ্কাজনক ১২, রইল ভিডিও

শেষ আপডেট: 18 February 2024 19:24

দ্য ওয়াল ব্যুরো: আলোর রোশনাইয়ে সেজে উঠেছে চারিদিক। বিয়ে বাড়িতে একে একে আসতে শুরু করেছেন অতিথিরা। বরযাত্রী নিয়ে হাজির হয়েছেন পাত্র। সেজেগুজে ছাদনাতলার দিকে চলেছেন কনেও। আচমকাই হানা দেয় ওরা। একটি-দুটি নয়, হঠাতই বিয়ে বাড়ির উপর নেমে আসে কয়েক লক্ষ মৌমাছির ঝাঁক। শুরু হয় চূড়ান্ত ডামাডোল। আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন অতিথি সহ বর-কনে।

মধ্যপ্রদেশের একটি বিয়ে বাড়ি মুহূর্তের মধ্যে পরিণত হয় আতঙ্কপুরীতে। ভেস্তে যায় বিয়ে। রবিবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গুনা জেলায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন কস্তুরি গার্ডেন নামে একটি হোটেলে বিয়ের অনুষ্ঠান চলছিল। হঠাৎই হোটেলটির ছাদে থাকা মৌচাক থেকে ধেয়ে আসে অজস্র মৌমাছি। 

প্রথমে গোঁ-গোঁ শব্দ শুনেছিলেন বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা। মুহূর্তে লক্ষ লক্ষ মৌমাছি ছেঁকে ধরে অভ্যাগতদের। মৌমাছির কামড়ে আহত হন বেশ কয়েকজন অতিথি। তাড়াহুড়ো করতে গিয়ে বিয়েবাড়িতে চূড়ান্ত বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়। আহত হন বেশ কয়েকজন। 

ইতিমধ্যে ঘটনাটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, মৌমাছির কামড় থেকে বাঁচতে বিয়েবাড়ির সকলে এদিক ওদিক ছুটছেন। কেউ কেউ চোখ-মুখ-মাথা ঢেকে উবু হয়ে বসে পড়েছেন, কেউ বা মাটিতে উপুর হয়ে শুয়ে আছেন।

খবর পেয়ে হোটেলটিতে একটি মেডিক্যাল টিম পৌঁছয়। স্থানীয় সূত্রের খবর, অন্তত ১২-১৪ জন গুরুতর আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ১২ জন। মৌমাছি রুখতে হোটেল কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ করেছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


```