Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ভোট শেষের আগেই এক সাংসদ ঘরে তুলে খাতা খুলল বিজেপি, কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বাতিল

নির্দল প্রার্থীরা নাম প্রত্যাহার করলেন, বিজেপি কাঠগড়ায়

ভোট শেষের আগেই এক সাংসদ ঘরে তুলে খাতা খুলল বিজেপি, কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বাতিল

মুকেশ দালাল। ফাইল ছবি।

শেষ আপডেট: 22 April 2024 16:39

দ্য ওয়াল ব্যুরো: ৪০০ পার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেঁধে দেওয়া টার্গেটে ভোট শেষের আগেই এক রান ঘরে তুলল বিজেপি। কংগ্রেস প্রার্থী মনোনয়ন বাতিল। নির্দল প্রার্থীর নাম প্রত্যাহার। আর সেই সঙ্গেই গুজরাতের সুরাত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছেন বিজেপি প্রার্থী মুকেশ দালাল।

বিজেপির গুজরাত রাজ্য সভাপতি সিআর পাটিল সোমবার বলেন, সুরাত লোকসভা কেন্দ্রের সব প্রার্থীই মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। অন্যদিকে, কংগ্রেস প্রার্থীর মনোনয়ন স্ক্রুটিনিতে বাতিল হয়ে গিয়েছে। ফলে, দালালকে জয়ী ঘোষণা এখন কেবল সময়ের অপেক্ষা।

একটি এক্সবার্তায় পাটিল লিখেছেন, সুরাতে প্রথম পদ্মফুল ফুটিয়েছিলেন নরেন্দ্র মোদী। আমি আমাদের প্রার্থী মুকেশ দালালকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভের জন্য অভিনন্দন জানাচ্ছি। কমিশন সূত্রে জানা গিয়েছে, মোট ৮ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। তার মধ্যে ৭ জন এবং বহুজন সমাজ পার্টির প্যায়েরেলাল ভারতী মনোনয়ন প্রত্যাহার করে নেন। এদিনই ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।

সুরাতের কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন নীলেশ কুম্ভানি। তাঁর মনোনয়নপত্রে ত্রুটি থাকার জন্য রবিবার তা বাতিল হয়ে যায়। কংগ্রেসের বিকল্প প্রার্থী সুরেশ পড়সালার মনোনয়নও বাতিল হয়ে যাওয়ায় ভোটযুদ্ধে আর কেউ রইল না। সেই হিসেবে মুকেশ দালালই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছেন। আনুষ্ঠানিক ঘোষণা হবে সম্ভবত ভোটের ফলাফলের দিন।

এই ঘটনাকে বিজেপির কারসাজি বলে অভিযোগ তুলেছে কংগ্রেস। সরকারের চোখরাঙানির সামনে ভয়ে সিঁটিয়ে আছে। কংগ্রেস নেতা এবং আইনজীবী বাবু মুঙ্গুকিয়া বলেন, কুম্ভানির তিন প্রস্তাবককে অপহরণ করা হয়েছে। মনোনয়ন বাতিলকে তিনি বেআইনিভাবে করা হয়েছে এবং পুনর্তদন্তের দাবি জানিয়েছেন।


```