Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৯,৯৯৯ হীরে দিয়ে রাম মন্দির বানালেন শিল্পী, মুহূর্তের মধ্যে ভিডিও ভাইরাল

সোশ্যাল মিডিয়ায় যার ভিডিও ভাইরাল হয়েছে।

৯,৯৯৯ হীরে দিয়ে রাম মন্দির বানালেন শিল্পী, মুহূর্তের মধ্যে ভিডিও ভাইরাল

শেষ আপডেট: 21 January 2024 16:16

দ্য ওয়াল ব্যুরো: অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের আর কিছু ঘন্টাই বাকি। তার আগে হীরের রাম মন্দিরের খোঁজ পাওয়া গেল। না, কোনও জায়গায় গিয়ে কোনও মন্দিরের হদিশ মেলেনি। আসলে প্রায় ১০,০০০ হীরে দিয়ে এই মন্দির তৈরি করেছেন এক শিল্পী। 

জানা গেছে, গুজরাতের সুরাতের এক শিল্পী ৯,৯৯৯টি হীরে দিয়ে একটি রাম মন্দিরের ছবি তৈরি করেছেন। সোশ্যাল মিডিয়ায় যার ভিডিও ভাইরাল হয়েছে। দেখা গেছে, ছবিটির ওপরে লেখা রয়েছে জয় শ্রী রাম। 

শুধু এই শিল্পীর কাজই শেষ নয়। শহরের এক হীরে ব্যবসায়ী আবার ৫,০০০ আমেরিকান ডায়মন্ড এবং ২ কিলোগ্রাম রুপো দিয়ে একটি নেকলেস বানিয়েছেন যার থিম রাম মন্দির। সেটি রাম মন্দির ট্রাস্টকে উপহার হিসেবে দেওয়া হয়েছে। 

ইতিমধ্যে রাম লালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সারা পৃথিবী জুড়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা তুঙ্গে উঠেছে। একাধিক দেশে দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য নানা অনুষ্ঠানের আয়োজন করেছেন ‘রামভক্ত’রা।


```