Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এভাবে বঞ্চিত করা যায় না, চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে বড় নির্দেশ সুপ্রিমকোর্টের

স্থায়ী কর্মীর মতো কাজ করলে সেই কর্মীকে চুক্তিভিত্তিক কর্মী করে রাখা যাবে না। একটি মামলার পর্যবেক্ষণে এমনই জানাল শীর্ষ আদালত।

এভাবে বঞ্চিত করা যায় না, চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে বড় নির্দেশ সুপ্রিমকোর্টের

Supreme Court

শেষ আপডেট: 16 March 2024 08:31

দ্য ওয়াল ব্যুরো: স্থায়ী কর্মীর মতো কাজ করলে সেই কর্মীকে চুক্তিভিত্তিক কর্মী করে রাখা যাবে না। একটি মামলার পর্যবেক্ষণে এমনই জানাল শীর্ষ আদালত।

কয়লা খনি সংক্রান্ত একটি মামলায় সুপ্রিমকোর্টের বিচারপতি সন্দীপ মেহতা ও বিচারপতি পামিদিঘান্তম নরসিংহের বেঞ্চের পর্যবেক্ষণ, এভাবে কর্মীদের বঞ্চিত করা যায় না।

আদালত সূত্রের খবর, স্থায়ী কর্মীর স্বীকৃতি না পাওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন মাহান্ডি কোল ফিল্ডের কিছু কর্মী। ওই সংস্থা সম্প্রতি একটি টেন্ডার পায়। কয়লা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য সংস্থা ওই কাজের বরাত দেয় এক কনট্রাক্টরকে। তাঁর অধীনে ৩২ জন কর্মী কাজ করছিলেন।

স্থায়ী কর্মীর মতো কাজ করেও কেন অস্থায়ী কর্মীর বেতন দেওয়া হবে, এই প্রশ্ন তুলে ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব্যুনালে যান ১৯জন কর্মী। আদালত তাঁদের স্থায়ী করণের নির্দেশ দেয়।

এরপরই বাকিরা সুপ্রিমকোর্টের দ্বারস্থ হন। ওই মামলায় বাকি কর্মীদেরও স্থায়ী করার নির্দেশ দিয়ে আদালত জানিয়েছে,  বিগত মাসগুলির টাকাও (স্থায়ী কর্মী হিসেবে) মিটিয়ে দিতে হবে।


```