Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তিরুপতি লাড্ডু কাণ্ডে সুপ্রিম কোর্টের নির্দেশের দিকে তাকিয়ে দেশ

অভিযোগ, তিরুমালা তিরুপতি দেবস্থানমের শ্রীবেঙ্কটেশ্বর স্বামীর মন্দিরের প্রসাদী লাড্ডু তৈরির ঘিতে পশুর চর্বি ও মাছের তেলের ভেজাল আছে।

তিরুপতি লাড্ডু কাণ্ডে সুপ্রিম কোর্টের নির্দেশের দিকে তাকিয়ে দেশ

বিচারপতি বিআর গাভাই এবং কেভি বিশ্বনাথনের বেঞ্চে এই শুনানি হওয়ার কথা।

শেষ আপডেট: 30 September 2024 11:37

দ্য ওয়াল ব্যুরো: তিরুপতি লাড্ডু কাণ্ডে আদালতের নজরদারিতে তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে গুচ্ছ আবেদনের শুনানি হতে পারে আজ, সোমবার, ৩০ সেপ্টেম্বর। অন্ধ্রপ্রদেশের শাসকদল তেলুগু দেশম পার্টির সুপ্রিমো মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর তোলা অভিযোগের পর থেকে আলোড়ন চলছে। সাবেক ওয়াইএসআরসিপি জমানায় এই অপকাণ্ড চলছে বলে অভিযোগ। বিচারপতি বিআর গাভাই এবং কেভি বিশ্বনাথনের বেঞ্চে এই শুনানি হওয়ার কথা।

গুজরাতের একটি ল্যাব রিপোর্টের উপর ভিত্তি করে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী নাইডু অভিযোগ তুলেছিলেন যে, তিরুমালা তিরুপতি দেবস্থানমের শ্রীবেঙ্কটেশ্বর স্বামীর মন্দিরের প্রসাদী লাড্ডু তৈরির ঘিতে পশুর চর্বি ও মাছের তেলের ভেজাল আছে। সেই অভিযোগের পরই গোটা দেশ নড়েচড়ে বসে। রাজনৈতিক তরজা ছাড়াও সুপ্রিম কোর্টে জমা পড়ে একাধিক জনস্বার্থ আবেদন। সেই গুচ্ছ আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্ট কী বলে সেদিকেই তাকিয়ে ধর্মপ্রাণ ভক্তরা।

এরমধ্যে অন্তত পাঁচটি আবেদনে আদালতের নজরদারিতে তদন্তের দাবি তোলা হয়েছে। তার মধ্যে একটি হল- সুরেশ খান্ডেরাও চাভাঙ্কের আর্জি। সুদর্শন নিউজ টিভির সম্পাদক সুরেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অথবা হাইকোর্টের অবসরপ্রাপ্ত কোনও প্রধান বিচারপতিকে দিয়ে তদন্ত কমিটি গঠনের আবেদন জানিয়েছেন। ঘিতে আমিষ দ্রব্য দিয়ে ভেজাল দেওয়াকে তিনি সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকার ভঙ্গ বলে উল্লেখ করেন।

হিন্দু সেনার সভাপতি সুরজিৎ সিং যাদব, প্রবীণ বিজেপি নেতা ডঃ সুব্রহ্মণ্যম স্বামী, রাজ্যসভা সদস্য তথা তিরুমালা তিরুপতি দেবস্থানমে প্রাক্তন চেয়ারম্যান ওয়াইভি সুব্বা রেড্ডিও সর্বোচ্চ আদালতে আপিল করেছেন।


```