Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

হাসপাতালের বিলে লাগাম চায় সুপ্রিম কোর্ট, সরকার হাত গুটিয়ে থাকলে পদক্ষেপের হুঁশিয়ারি

সরকারি হাসপাতালে ছানি অপারেশনের খরচ হাজার দশেক টাকা। সেখানে কোনও কোনও বেসরকারি হাসপাতালে বিল দেড় লাখ ছাপিয়ে যাচ্ছে। 

হাসপাতালের বিলে লাগাম চায় সুপ্রিম কোর্ট, সরকার হাত গুটিয়ে থাকলে পদক্ষেপের হুঁশিয়ারি

শেষ আপডেট: 28 February 2024 14:15

দ্য ওয়াল ব্যুরো: সরকারি হাসপাতালে ছানি অপারেশনের খরচ হাজার দশেক টাকা। সেখানে কোনও কোনও বেসরকারি হাসপাতালে বিল দেড় লাখ ছাপিয়ে যাচ্ছে। 

চিকিৎসার খরচে এই বিপুল ফারাক ভাবিয়ে তুলেছে সুপ্রিম কোর্টকে। শীর্ষ আদালত প্রশ্ন তুলেছে, কীভাবে এই অনাচার চলছে। আদালতের আরও প্রশ্ন, পনেরো বছর হয়ে গেল দেশে ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট আইন চালু হয়েছে। আজ পর্যন্ত সেই আইন পুরোপুরি বলবৎ হল না কেন? 

বিচারপতি বিআর গাভাই ও বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, সরকার হাত গুটিয়ে থাকলে আদালত পদক্ষেপ করতে বাধ্য হবে। দুই বিচারপতি বলেন, প্রয়োজনে সিজিএইচএসের (সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিল) রেট সারা দেশে চালু করা হবে। ছানি অপারেশনের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে খরচের বিপুল ফারাকের কথা মামলাকারীরা তাদের পিটিশনে উল্লেখ করেছেন যা দুই বিচারপতির অভিজ্ঞতার সঙ্গে মিলে যায়। 

প্রবীণ নাগরিকদের একটি সংগঠন হাসপাতালের বিল নিয়ে শীর্ষ আদালতে জনস্বার্থের মামলা করে। সেই মামলার শুনানিতে কেন্দ্রীয় সরকারের আইনজীবীরা এই বিষয়ে রাজ্য সরকারগুলির উপর দোষ চাপান। তাঁরা বলেন, বারে বারে বলা সত্বেও রাজ্য সরকারগুলি পদক্ষেপ করছে না। 

দুই বিচারপতি জবাবে বলেন, আইনটি কেন্দ্রীয় সরকারের। তাদেরকেই আইন বলবৎ করার উপায় বের করতে হবে। এরপর ডিভিশন বেঞ্চই কেন্দ্রের স্বাস্থ্য সচিবকে নির্দেশ দেয়, অবিলম্বে রাজ্যের স্বাস্থ্য সচিবদের বৈঠক ডেকে অপারেশন সহ চিকিৎসার খরচ নির্ধারণ করে তা হাসপাতাল, নার্সিং হোমে টাঙিয়ে দিতে। 

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, কর্নাটকসহ আরও কিছু রাজ্যে নিজস্ব ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট আইন আছে। বাংলায় রাজ্যের হেলথ কমিশন কিছু ক্ষেত্রে অপারেশনের রেট বেঁধে দিয়েছে। তবে ভুক্তভোগীদের অভিজ্ঞতা হল, নানা ছলাকলা করে বাড়তি বিল আদায় করে চিকিৎসা প্রতিষ্ঠানগুলি।


```