Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

নিট পরীক্ষায় যদি ০.০০১ শতাংশও ত্রুটি থাকে...কেন্দ্র ও নিয়ামক সংস্থাকে সুপ্রিম-নোটিস

যদি সামান্যতম ত্রুটিও হয়ে থাকে, তাহলে তার পুঙ্খানুপুঙ্খ বিচার হওয়া উচিত।

নিট পরীক্ষায় যদি ০.০০১ শতাংশও ত্রুটি থাকে...কেন্দ্র ও নিয়ামক সংস্থাকে সুপ্রিম-নোটিস

নয়াদিল্লিতে ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়ার মশাল মিছিল। ফাইল ছবি।

শেষ আপডেট: 18 June 2024 13:13

দ্য ওয়াল ব্যুরো: নিট পরীক্ষা বিতর্কে মঙ্গলবার সুপ্রিম কোর্ট নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) এবং কেন্দ্রীয় সরকারকে ফের নোটিস দিল। সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষা নিটের প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগে নোটিস জারি করে সর্বোচ্চ আদালত। ডাক্তারি পড়তে ইচ্ছুক পরীক্ষার্থী এবং তাঁদের অভিভাবকদের দেশজুড়ে বিক্ষোভের পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালতের মত, এই পরীক্ষায় যদি সামান্যতম ত্রুটিও হয়ে থাকে, তাহলে তার পুঙ্খানুপুঙ্খ বিচার হওয়া উচিত।

আদালত বলেছে, যদি নিট-ইউজি ২০২৪ পরীক্ষায় ০.০০১ শতাংশও গাফিলতি থেকে থাকে তাহলে পদক্ষেপ প্রয়োজন। যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে স্বীকার করা উচিত। দেশজুড়ে এই পরীক্ষায় পাশ করার জন্য লক্ষ লক্ষ পড়ুয়ার কঠিন সাধ্যসাধনার দিকে তাকিয়ে বলা যায়, যদি ০.০০১ শতাংশও ঘাটতি বা গাফিলতি হয়ে থাকে, সে বিষয়ে গুরুত্বের সঙ্গে সেদিকে দৃষ্টিপাত করা হোক। একথা জানিয়ে কেন্দ্র ও এনটিএ-কে নোটিস দিয়েছে সুপ্রিম কোর্ট।

বিচারপতি বিক্রম নাথ এবং এসভি ভাট্টির অবসরকালীন বেঞ্চ একটি রিট আবেদনের শুনানিতে আগের বিচারপতিদের বেঞ্চের মতোই একই উদ্বেগ প্রকাশ করে। পড়ুয়া ও অভিভাবকদের অভিযোগ, নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নফাঁস, অনিয়ম এবং কিছু পরীক্ষার্থীকে বিধিবহির্ভূতভাবে অতিরিক্ত নম্বর দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় সরকার এবং এনটিএ-র পক্ষে আইনজীবী কানু আগরওয়াল ও বর্ধমান কৌশিককে মৌখিকভাবে আদালত বলে, যদি এক্ষেত্রে কোনও তরফে ০.০০১ শতাংশও গাফিলতি হয়ে থাকে, তাহলেও তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। বিচারপতি ভাট্টি আরও বলেন, একজন পরীক্ষার্থী যদি জাল-জুয়াচুরি করে ডাক্তার হয়, তাহলে তা সমাজের পক্ষে বিরাট ক্ষতিকর। অত্যন্ত কঠিন এই পরীক্ষায় পাশ করার জন্য মাসের পর মাস ধরে কঠিন পরিশ্রম করেছে সকলে। তাদের বক্তব্যের মূল্য দেওয়া উচিত।

বিচারপতি ভাট্টি আরও বলেন, এ ব্যাপারে এনটিএকে সদর্থক পদক্ষেপ করতে হবে এবং কোথাও বিন্দুমাত্র কোনও ত্রুটি আছে কিনা তা স্বীকার করতে হবে। তবেই মানুষের মধ্যে নিট পরীক্ষা সম্পর্কে আস্থা ফিরে আসবে। আমরা অনেক কিছু ব্যবস্থা নিতে পারি। কিন্তু এখন ছুটি থাকায় আমরা ধীরে প্রতিক্রিয়া দিচ্ছি। বিচারপতি নাথ কেন্দ্র এবং এনটিএকে মৌখিকভাবে আরও বলেন, আমরা সময়ের মধ্যে আপনাদের পদক্ষেপ দেখতে চাই।


```