.webp)
অরবিন্দ কেজরিওয়াল। ফাইল ছবি।
শেষ আপডেট: 7 May 2024 14:56
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের আবেদন শুনতে পারে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে একথা জানিয়ে দিল সর্বোচ্চ আদালত। তবে শীর্ষ আদালত এও বলেছে, যদি তাঁকে জামিন দেওয়া হয়, তাহলে তিনি মুখ্যমন্ত্রী সরকারি কোনও কাজ করতে পারবেন না। কেজরিকে সুপ্রিম কোর্ট বলেছে, যদি আপনি জামিন পেয়ে সরকারি কাজ করেন তাহলে তাতে জামিনের উদ্দেশ্যই ব্যাহত হবে। আমরা সেটা হতে দিতে পারি না। আদালতের দৃষ্টিতে অরবিন্দ কেজরিওয়াল বর্তমানে মুখ্যমন্ত্রী এবং লোকসভা নির্বাচনে তাঁর দলের পক্ষে প্রচার করা জরুরি। এই মামলা কোনও সাধারণ মামলা নয় কারণ অভিযুক্ত ধারাবাহিক কোনও আসামি নন।
দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টে মঙ্গলবার স্বস্তি মিলল না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। এদিনের মতো শুনানি স্থগিত রেখে সর্বোচ্চ আদালত আগামী বৃহস্পতিবার, ৯ মে পরবর্তী শুনানির দিন ধার্য করল। অন্যদিকে, দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে কেজরির জেল হেফাজতের মেয়াদ বাড়ল। বিশেষ বিচারক কাবেরী বাওয়েজা মুখ্যমন্ত্রী হেফাজতের মেয়াদ ২০ মে পর্যন্ত বৃদ্ধি করলেন। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দত্তের দুসদস্যের বেঞ্চ এদিন স্পষ্টভাবে ইডিকে জানায় একথা। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় ইডি গত ২১ মার্চ তাঁকে গ্রেফতার করে। তাকে চ্যালেঞ্জ করে আদালতে আবেদন জানান কেজরি।
বেঞ্চ বলেছে, এটা একটি অস্বাভাবিক অবস্থায় রয়েছে। পাঁচ বছর অন্তর সাধারণ নির্বাচন হয়। এটা চাষ করা নয় যে, চার থেকে ছয় মাসের মধ্যে আবার করা সম্ভব। তাঁকে অন্তর্বর্তী জামিনে মুক্তি দেওয়া সম্ভব কিনা আমাদের অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করতে হবে।
এদিকে, ইডি আদালতের পরামর্শ খারিজ করে দিয়েছে। ইডির কৌঁসুলির জবাব ছিল, এরকমটা ঘটলে তা ভুল নজির সৃষ্টি করবে। একজন রাজনীতিকের কোনও বিশেষ অধিকার নেই যাঁকে সাধারণের থেকে আলাদা করে দেখা হবে। যেসব সাংসদ এবং বিধায়কের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চলছে, তাঁদের সবাইকে জামিনে মুক্তি দেওয়া সম্ভব, প্রশ্ন তোলে ইডি।
এরপর আদালত অরবিন্দ কেজরিওয়ালের পক্ষে বর্ষীয়ান আইনজীবী অভিষেক মনু সিংভিকে আম আদমি পার্টির সুপ্রিমোর হয়ে সওয়াল করে ইডির প্রশ্নের জবাব দিতে বলেন। ইডি আদালতে বলেছে, দেশে প্রায় ৫ হাজার রাজনীতিকের বিরুদ্ধে বিচার চলছে। প্রচারের জন্য তাঁদের সকলকে কি জামিন দেওয়া হবে! অরবিন্দ কেজরিওয়াল ৬ মাসে ৯টি সমন এড়িয়ে গিয়েছেন। ফলে তাঁর গ্রেফতারির সময় নিয়ে তোলা প্রশ্ন উঠছে কী করে?