Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

শুধুমাত্র ফ্রি রেশন না দিয়ে বেশি করে চাকরি দেওয়ার কথা ভাবুন, কেন্দ্রকে বলল সুপ্রিম কোর্ট

শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, রাজ্যগুলিকে যদি বলা হয় বিনামূল্যে রেশন দেওয়ার জন্য তারা হয়তো তা দিতে চাইবে না। 

শুধুমাত্র ফ্রি রেশন না দিয়ে বেশি করে চাকরি দেওয়ার কথা ভাবুন, কেন্দ্রকে বলল সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট

শেষ আপডেট: 10 December 2024 15:33

দ্য ওয়াল ব্যুরো: শুধুমাত্র বিনামূল্যে রেশন না দিয়ে দেশে কর্মসংস্থান আরও বাড়ানোর কথা ভাবুন। একটি মামলার শুনানিতে কেন্দ্রীয় সরকারকে এমনই পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে, শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, রাজ্যগুলিকে যদি বলা হয় বিনামূল্যে রেশন দেওয়ার জন্য তারা হয়তো তা দিতে চাইবে না। 

গত সোমবার সুপ্রিম কোর্টে ফুড সিকিউরিটি অ্যাক্ট সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল। সেই শুনানিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, এইভাবে যদি দেশজুড়ে বিনামূল্যে রেশন দেওয়ার প্রবণতা বাড়তে থাকে তাহলে রাজ্য সরকারগুলিও সাধারণকে রেশন কার্ড দেওয়ার সংখ্যাও বাড়াবে তাঁদের মন জয় করতে। কারণ তাঁরা জানে, রেশন দেওয়ার দায়িত্ব কেন্দ্রের ওপরই বর্তায়। শীর্ষ আদালত এই প্রেক্ষিতে মনে করছে, রাজ্যগুলিকে যদি দায়িত্ব নিয়ে রেশন দিতে বলা হয় তাহলে অনেক রাজ্যই তা করতে রাজি হবে না। 

এই বিষয়টিকেই সামনে রেখে সুপ্রিম কোর্ট কেন্দ্রকে বলেছে, ''রেশন দেওয়ার ইস্যুতে রাজ্যগুলি বলবে যে তাদের কাছে অত টাকা নেই। তাই কেন্দ্রীয় সরকারের উচিত শুধুমাত্র ফ্রি রেশন না দিয়ে বেশি করে চাকরি দেওয়ার কথা ভাবা।'' পাশাপাশি শীর্ষ আদালত এও প্রশ্ন তুলেছে, বেশি বেশি রেশন কার্ড দেওয়ার জন্য রাজ্যগুলির থেকে টাকা আদায় করা উচিত কিনা।

২০২০ সালে কোভিডের সময়ে পরিযায়ী শ্রমিকদের সমস্যার বিষয়ে স্বতঃপ্রণোদিত ভাবে একটি মামলা গ্রহণ করেছিল সুপ্রিম কোর্ট। সেই মামলার শুনানিতেই সোমবার কেন্দ্রের তরফে জানানো হয়, ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট ২০১৩ অনুযায়ী সারা দেশজুড়ে ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হয়। যদিও এই দাবির পাল্টা আইনজীবী প্রশান্ত ভূষণ জানিয়েছেন, ২ থেকে ৩ কোটি মানুষ এখনও এই পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন। তিনি এক এনজিও-র পক্ষ থেকে এই মামলা লড়ছেন। তাঁর এও অভিযোগ, বঞ্চনা নিয়ে কোনও পদক্ষেপ করছে না কেন্দ্রীয় সরকার। এই মামলার পরবর্তী শুনানি আগামী জানুয়ারি মাসের ৮ তারিখ। 


```