Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

একটি প্রশ্নের দুটি 'সঠিক' উত্তর! নিটকাণ্ডে বিশেষজ্ঞ প্যানেলের রিপোর্ট চায় সুপ্রিম কোর্টের

দিল্লি আইআইটিকে একটি বিশেষ প্যানেল তৈরি করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

একটি প্রশ্নের দুটি 'সঠিক' উত্তর! নিটকাণ্ডে বিশেষজ্ঞ প্যানেলের রিপোর্ট চায় সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্ট

শেষ আপডেট: 22 July 2024 20:23

দ্য ওয়াল ব্যুরো: দুর্নীতির অভিযোগ ওঠার পর নিটের পরীক্ষা পুনরায় নেওয়া হবে কিনা তা নিয়ে এখনও ধন্দে আছে সুপ্রিম কোর্ট। তবে দুর্নীতির যে অভিযোগ উঠেছে তার গভীরতা কতটা সেটা জানতে চায় সর্বোচ্চ আদালত। সেই কারণে দিল্লি আইআইটিকে বড় নির্দেশ দিল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ। 

দিল্লি আইআইটিকে একটি বিশেষ প্যানেল তৈরি করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তাদের থেকে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে। কিন্তু ঠিক কী নিয়ে রিপোর্ট চেয়েছে সুপ্রিম কোর্ট? নতুন করে নিটের একটি প্রশ্ন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সেই প্রশ্নের দুটি উত্তরকেই 'সঠিক' বলে বিবেচনা করা হয়েছে। পদার্থবিদ্যার ওই প্রশ্ন নিয়ে বিশেষজ্ঞ কমিটির মতামত জানতে চায় দেশের শীর্ষ আদালত। মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে এই বিষয়ে রিপোর্ট জমা দিতে হবে ওই এক্সপার্ট প্যানেলকে। 

সোমবার নিট মামলা সংক্রান্ত শুনানিতে এক পরীক্ষার্থীর আইনজীবী এই প্রশ্নের বিষয়টি সামনে আনেন। তিনি জানান, নির্দিষ্ট ওই প্রশ্নের ২ নম্বর এবং ৪ নম্বর অপশন দুটোই ঠিক ছিল। তবে বিভ্রান্তি তৈরি হওয়ায় মামলাকারী ওই প্রশ্নের উত্তর দেয়নি। তবে পরে দেখা যায়, যারা ২ নম্বর অপশন বেছেছিলেন তারা নম্বর পেয়েছেন। 

মামলাকারীর দাবি, এনসিইআরটির নতুন সংস্করণ অনুসারে এমন প্রশ্নের উত্তরে ৪ নম্বর অপশন সঠিক হওয়ার কথা। কিন্তু ২ নম্বর অপশনকেও সঠিক বলে বেছে নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতিও এই প্রসঙ্গে বলেছেন, এনসিইআরটি-র নয়া সংস্করণে ৪ নম্বর অপশন সঠিক। তাই যারা ২ নম্বর অপশন বেছেছেন তাদের মার্কস পাওয়ার কথাই নয়। 

এনটিএ বা ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে আদালতে জানানো হয়েছে, দু’টি উত্তর সম্ভাব্য সঠিক হওয়ায় পরীক্ষার্থীদের পুরো নম্বর দেওয়া হয়েছে। এক্ষেত্রে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, নতুন যে নিয়ম আনা হয়েছে সেটাই ভাঙা হয়েছে। দুটি উত্তর একসঙ্গে সঠিক হতে পারে না। এরপরই বিষয়টি খতিয়ে দেখতে দিল্লি আইআইটির প্যানেলকে নির্দেশ দেওয়া হয়েছে।  


```