Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

ইভিএমের সঙ্গে ভিভিপ্যাটের কাগজ যাচাইয়ের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

দ্বিতীয় দফার ভোট চলাকালীনই রায় সর্বোচ্চ আদালতের

ইভিএমের সঙ্গে ভিভিপ্যাটের কাগজ যাচাইয়ের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

ভিভিপ্যাট স্লিপ যাচাই

শেষ আপডেট: 26 April 2024 11:23

দ্য ওয়াল ব্যুরো: ইভিএমের সঙ্গে ১০০ শতাংশ ভিভিপ্যাট স্লিপ যাচাইয়ের গুচ্ছ আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার দ্বিতীয় দফার ভোট চলাকালীনই এই আবেদনটি খারিজ হয়ে যায়। আবেদনে ভোটিং মেশিনে বোতাম টেপার সঙ্গে প্রতিটি ভোট যে সঠিক জায়গায় পড়েছে, তা যাচাই করার জন্য ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেল বা ভিভিপ্যাটে বেরনো টুকরো কাগজ পরীক্ষার দাবি তোলা হয়েছিল। কিন্তু, বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্ত দুজনেই এ বিষয়ে একমত হন।

মূল আবেদনকারী অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের (এডিআর) আর্জি ছিল, নির্বাচন প্রক্রিয়ার বিষয়ে নিশ্চিত হওয়া ভোটারদের মৌলিক অধিকার। অর্থাৎ, তিনি কাকে ভোট দিচ্ছেন, তাঁর প্রদত্ত ভোটটি সঠিক জায়গায় পড়ল কিনা তা জানাটা ভোটারের অধিকারের মধ্যে পড়ে। এডিআর বলেছিল, দেশের ৯৭ কোটি নথিভুক্ত ভোটারের অধিকার রয়েছে স্বচ্ছ ভোট প্রক্রিয়ার বিষয়ে। তা ইভিএম কিংবা ব্যালট যাতেই হোক না কেন।

এ বিষয়ে বিচারপতি দত্ত বলেন, অবশ্যই একটি নিরপেক্ষ দৃষ্টিকোণ প্রয়োজন। কিন্তু, অন্ধভাবে কোনও ব্যবস্থার প্রতি সন্দেহপোষণ ঠিক নয়। তা সে বিচারবিভাগ হোক কিংবা আইনসভা, গণতন্ত্রের অর্থ সার্বিক সংহতি এবং সমস্ত স্তম্ভের প্রতি আস্থা রাখা।

একইসঙ্গে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে দুটি নির্দেশিকা দিয়েছে। ইভিএমে প্রতীক আপলোড করার পর তা যেন একেবারে সিলড এবং নিরাপদ থাকে মেশিনে। প্রার্থী এবং তাঁদের প্রতিনিধিরা ওই সিলে স্বাক্ষর করতে পারেন। সিলড মেশিনটি ফলপ্রকাশের ৪৫ দিন পর্যন্ত স্টোররুমে রাখতে হবে।


```