Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ধারাভি পুনরুন্নয়ন প্রকল্পের কাজ এখনই বন্ধ হচ্ছে না, সুপ্রিম কোর্টের রায়ে নিশ্চিত আদানিরা

ধারাভি পুনরুন্নয়নের বরাত পাওয়ার জন্য ৭২০০ কোটি টাকার দরপত্র হেঁকেছিল সেকলিক গ্রুপ। তাদের দাবি আদানিরা এই বস্তি পুনরুন্নয়নের দায়িত্ব পেয়েছে বেআইনিভাবে।

ধারাভি পুনরুন্নয়ন প্রকল্পের কাজ এখনই বন্ধ হচ্ছে না, সুপ্রিম কোর্টের রায়ে নিশ্চিত আদানিরা

গৌতম আদানি

শেষ আপডেট: 7 March 2025 16:47

দ্য ওয়াল ব্যুরো: ধারাভি (Dharavi) বস্তি পুনরুন্নয়ন প্রকল্পে (Dharavi Redevelopment Project) স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট (Supreme Court)। আদানি গ্রুপের কাজে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল আমিরশাহীর সংস্থা সেকলিক টেকনোলজিস কর্পোরেশন। ওই সংস্থার দাবি খারিজ করে দিয়েছে সুপিম কোর্ট। অর্থাৎ, এখন স্বস্তিতেই আদানি গ্রুপ (Adani)।

ধারাভি পুনরুন্নয়নের বরাত পাওয়ার জন্য ৭২০০ কোটি টাকার দরপত্র হেঁকেছিল সেকলিক গ্রুপ। তাদের দাবি আদানিরা এই বস্তি পুনরুন্নয়নের দায়িত্ব পেয়েছে বেআইনিভাবে। তাই এই প্রকল্পের কাজে অবিলম্বে স্থগিতাদেশ দেওয়া উচিত।

সেকলিক গ্রুপ সুপ্রিম কোর্টে এও বলে যে, আগামী দিনে দরকার পড়লে নিজেদের দরপত্র আরও ২০ শতাংশ বাড়াতে রাজি তারা। তবে এদিন সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, এই প্রকল্পের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তাই তাতে আর স্থগিতাদেশ দেওয়ার কোনও যুক্তি নেই।

শীর্ষ আদালত এ ব্যাপারে মহারাষ্ট্র সরকার এবং আদানি গোষ্ঠীকে নোটিসও দিয়েছে। মে মাসের ২৫ তারিখের মধ্যে এ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে বলা হয়েছে। একই সঙ্গে সেকলিক গ্রুপকেও শীর্ষ আদালত নিজেদের নতুন দরপত্রের বিস্তারিত তথ্য হলফনামা আকারে জমা দিতে বলেছে।

ঘটনা হল, ২০২২ সালে এশিয়ার বৃহত্তম বস্তি ধারাভির উন্নয়নের ভার দেওয়া হয় আদানিকে। ৫ হাজার ৬৯ কোটি টাকায় বস্তি উন্নয়ন প্রকল্পের বরাত পায় এই শিল্পগোষ্ঠী। যদিও স্থানীয়রা এই ইংরেজ আমলে তৈরি বস্তির উন্নয়ন প্রকল্প নিয়ে আশঙ্কায় রয়েছেন। তাঁদের একাংশের ধারণা ভারতে বেড়াতে আসা বিদেশিরা আর তাঁদের বসতিতে আসবেন না। এর ফলে ধারাভির নিজস্বতা ধ্বংস হয়ে যাবে।


```