Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

জ্ঞানবাপী মসজিদে পুজো চলবে, স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট

এলাহাবাদ হাইকোর্টের রায় বহাল

জ্ঞানবাপী মসজিদে পুজো চলবে, স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট

ফাইল ছবি

শেষ আপডেট: 1 April 2024 16:32

দ্য ওয়াল ব্যুরো: কাশীর বিশ্বনাথ মন্দির লাগোয়া জ্ঞানবাপী মসজিদের ভিতরে হিন্দুদের পুজোপাঠ বন্ধে স্থগিতাদেশ দিতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট। জ্ঞানবাপীর ভিতরে ব্যাস তেহখানায় পুজোপাঠের অনুমতি দিয়েছিল বারাণসী জেলা আদালত। সেই অনুমতিকে চ্যালেঞ্জ জানিয়ে এলাহাবাদ হাইকোর্টে গিয়েছিল মুসলিম পক্ষ। কিন্তু, এলাহাবাদ হাইকোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখায় শীর্ষ আদালতের দ্বারস্থ হয় মুসলিমরা। সোমবার সেই রায়ই বহাল রেখে পুজোপাঠে স্থগিতাদেশ দিতে নারাজ হয় সর্বোচ্চ আদালত।

 দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পরদিওয়ালা এবং মনোজ মিশ্রকে নিয়ে গঠিত বেঞ্চ হিন্দু ও মুসলিম পক্ষকে জ্ঞানবাপী মসজিদের বর্তমান অবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে। আদালতের মতে, হিন্দুরা যেমন পুজো করতে পারবেন, তেমনই মুসলিমরা নমাজ পড়তে পারবেন। যে স্থিতাবস্থা বজায় আছে, তা যেন কোনওভাবেই শীর্ষ আদালতের অনুমতি ছাড়া ভঙ্গ না হয়।

 বেঞ্চ বলেছে, যে তেহখানায় পুজো হয় এবং যেখানে মুসলিমরা নমাজ পড়েন, দুটো আলাদা জায়গা। দক্ষিণ দিক থেকে হিন্দুরা ঢুকতে পারবেন তেহখানায় এবং নমাজ পড়ার জন্য মুসলিমরা উত্তর দিক দিয়ে ঢুকবেন। শীর্ষ আদালত বলেছে, দক্ষিণ দিকে পুজোপাঠ হলে উত্তরের দিকের মুসলিমদের অসুবিধা হওয়ার কথা নয়। তাই বেঞ্চ বলেছে, এই অবস্থার কোনও পরিবর্তন যেন না হয়। আমরা বলতে চাই, নমাজ নমাজের মতো চলবে। দক্ষিণ প্রকোষ্ঠে পুজোও হবে।

 এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে আগামী জুলাই মাসে অর্থাৎ লোকসভা ভোটের পর।


```