Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সভ্য দেশে ‘বুলডোজার বিচার’ বলে কিছু থাকতে পারে না, ধ্বংসের হুমকি বরদাস্ত নয়: সুপ্রিম কোর্ট

শীর্ষ আদালত জানিয়েছে, বেআইনি দখল বা বেআইনিভাবে নির্মিত কোনও ভবন বা কাঠামো সরাতে হলে যে কোনও রাজ্যকেই আইন মেনে কাজ করতে হবে।

সভ্য দেশে ‘বুলডোজার বিচার’ বলে কিছু থাকতে পারে না, ধ্বংসের হুমকি বরদাস্ত নয়: সুপ্রিম কোর্ট

ফাইল ছবি

শেষ আপডেট: 10 November 2024 13:44

দ্য ওয়াল ব্যুরো: ফের ‘বুলডোজার রাজনীতি’ নিয়ে কড়া অবস্থান সুপ্রিম কোর্টের। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন একটি বেঞ্চ পরিষ্কার জানিয়েছে, সম্পত্তি ধ্বংসের হুমকি দিয়ে কখনওই সাধারন মানুষের কণ্ঠরোধ করা যায় না। আইনে ‘বুলডোজার বিচার’ বলে কোনও শব্দ নেই।

শীর্ষ আদালত পরিষ্কার জানিয়েছে, বেআইনি দখল বা বেআইনিভাবে নির্মিত কোনও ভবন বা কাঠামো সরাতে হলে যে কোনও রাজ্যকেই আইন মেনে কাজ করতে হবে। বুলডোজারের মাধ্যমে সবকিছুর সমাধান আইনশাস্ত্রে অজানা। বিচারপতি জে বি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের বেঞ্চ বলেছে, আমাদের দেশের আইন অত্যন্ত শক্তিশালী। কিন্তু বুলডোজারের মাধ্যমে ন্যায়বিচার কখনওই দেশে গ্রহণযোগ্য নয়। 

লাগাতার এমন চলতে থাকলে সংবিধানের ৩০০-এ অনুচ্ছেদের আওতায় সম্পত্তির অধিকারের সাংবিধানিক স্বীকৃতি ধুয়ে মুছে যাবে। ২০১৯ সালে উত্তর প্রদেশের মহারাজগঞ্জ জেলার একটি বাড়ি ভাঙা মামলায় গত ৬ নভেম্বর এমনই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।

জানা গিয়েছে, একটি রাস্তা তৈরির জন্য উত্তরপ্রদেশ সরকার আবেদনকারীর বাড়ি ভেঙে দেয়। এরপরই শীর্ষ আদালত উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ দেয় আবেদনকারীকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার।

বিচারপতিদের বেঞ্চ মনে করিয়ে দিয়েছে, সংবিধানের ৩০০-এ অনুচ্ছেদে বলা হয়েছে, আইনি নির্দেশ ছাড়া কোনও ব্যক্তিকে গাজোয়ারি করে তাঁর সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবে না। কারণ একজন মানুষের কাছে তাঁর বাড়িই শেষ সম্বল।
 
শীর্ষ আদালতের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, সমস্ত রাজ্যকেই পুর আইন এবং শহর পরিকল্পনা সংক্রান্ত আইন মেনে চলতে হবে। পাশাপাশি মনে রাখতে হবে অবৈধ দখলের মোকাবিলা করার জন্য সংবিধানে একাধিক বিধানেরও উল্লেখ রয়েছে। আইনে থাকা সুরক্ষাগুলি সবাইকে অনুসরণ করতে হবে। তা মেনে না চললে রাজ্যের প্রসাসনিক কর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত বলেও মত শীর্ষ আদালতের।


```