Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সমলিঙ্গ বিয়ে শহুরে-উচ্চবিত্তের ধারণা নয়, প্রাচীনকাল থেকেই এর অস্তিত্ব রয়েছে: সুপ্রিম কোর্ট

সমলিঙ্গ বিয়ে শহুরে-উচ্চবিত্তের ধারণা নয়, প্রাচীনকাল থেকেই এর অস্তিত্ব রয়েছে: সুপ্রিম কোর্ট

শেষ আপডেট: 10 November 2023 11:44

শঙ্খদীপ দাস 

সমলিঙ্গ বিয়ে নিয়ে যুগান্তকারী রায় দিচ্ছে দেশের শীর্ষ আদালত। এত বছরের অচলায়তন ভেঙে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং আরও ৪ বিচারপতির সংবিধান বেঞ্চ সমকামী নারী-পুরুষের বিয়েকে বৈধতা দিতে চলেছে। সেই রায় দেওয়ার সময় তাঁরা যা যা বলেছেন তা কার্যত এই সংক্রান্ত মামলায় তথা দেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। 

এই মামলায় কেন্দ্রের তরফে সমলিঙ্গ বিয়ের বিরোধিতায় দাবি করা হয়েছিল, সমলিঙ্গের বিয়েকে বৈধতাদানের যে ভাবনা, তা আসলে 'শহুরে উচ্চবিত্ত' ধারণা। বস্তুত শুধু কেন্দ্রীয় সরকারই নয়, দুই ভিন্ন শারীরিক লিঙ্গের সম্পর্ককে যাঁরা ভালবাসা-সম্পর্ক-বিয়ের একমাত্র মানদণ্ড বলে মনে করেন, তাঁরাও এই ধারণায় বিশ্বাসী। তাঁরা মনে করেন, শহুরে, উচ্চবিত্ত কিংবা সুবিধাপ্রাপ্ত মানুষজন, যাঁরা বিদেশি রীতিনীতি কিংবা আদবকায়দায় মেনে চলেন, তাঁরাই সমলিঙ্গ বিয়ের হয়ে সওয়াল করেন। সমকামিতাকে মানসিক অসুখ বলে দেগে দেওয়াও খুবই সাধারণ এবং প্রচলিত ধারণা। 

মঙ্গলবার সুপ্রিম কোর্ট কেন্দ্রের এমন দাবি সপাটে খণ্ডন করে জানিয়েছে, সমকামিতা কোনও শহুরে উচ্চবিত্ত ব্যাপার নয়। তা যে তরুণ প্রজন্মের আমদানি করা ধারণা, তাও নয়। বরং প্রাচীনকাল থেকেই সমকামিতার অস্তিত্ব রয়েছে। 'সমকামিতা কোনও শহুরে ধারণা নয় বা সমাজের উচ্চ শ্রেণির মধ্যে সীমাবদ্ধ নয়,' জানিয়েছেন বিচারপতি চন্দ্রচূড়। 

তিনি আরও জনিয়েছেন, জীবনসঙ্গী নির্বাচনের অধিকার জীবনের একটি অত্যন্ত জরুরি অধিকার। 'এলজিবিটি সম্প্রদায়-সহ সকল ব্যক্তির সঙ্গী নির্বাচনের অধিকার রয়েছে। একজন মানুষের জন্মগত লিঙ্গপরিচয় এবং তিনি কী হিসেবে নিজের পরিচয় দিতে চান, তার সঙ্গে তাঁর যৌনসত্ত্বার কোনও সম্পর্ক নেই,' জানিয়েছেন তিনি। 

দুই ভিন্ন শারীরিক লিঙ্গের সম্পর্কে থাকা একজন রূপান্তরকামী মানুষকেও স্বীকৃতি দেয় আইন। বর্তমান আইনে একজন রূপান্তরকামী পুরুষ এবং রূপান্তরকামী নারীর যৌথ সম্পর্কের মান্যতা রয়েছে,' রায় পড়ার সময় জানিয়েছেন বিচারপতি চন্দ্রচূড়। আদালত আরও জানিয়েছে, বিয়ে নিয়ে যে প্রাতিষ্ঠানিক ধারণা সমাজে ও রাষ্ট্রে রয়েছে সেটাই সর্বোচ্চ বা চূড়ান্ত নয়। কোনও মানুষের লিঙ্গ ও তাঁর যৌন রুচি ভিন্ন হতেই পারে। কিন্তু তার মানে এই নয় যে সেই ভিন্নতার কারণে তাঁদের বিয়ে করার বা সংসার করার অধিকার থাকবে না। যৌন রুচির ভিত্তিতে রাষ্ট্র কোনও বৈষম্য করতে পারে না।

তবে এ ব্যাপারে বর্তমান আইনের বিষয়ে হস্তক্ষেপ করতে চায়নি শীর্ষ আদালত। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, আইনসভার বিষয়ে আদালত মাথা গলাতে চায় না। সমলিঙ্গ বিয়েতে সম্মতি দিতে বিশেষ বিবাহ আইন তথা স্পেশাল ম্যারেজ অ্যাক্টে কোনও পরিবর্তন করা দরকার কিনা তা আইনসভা স্থির করবে।

'যদি বিশেষ বিবাহ আইন (স্পেশাল ম্যারেজ অ্যাক্ট) প্রত্যাহার করা হয়, তবে তা দেশকে প্রাক-স্বাধীনতার যুগে ফিরিয়ে নিয়ে যাবে। কিন্তু শীর্ষ আদালত যদি সেই আইনে লেখা শব্দগুলি বদলাতে চায় তাহলে আদালতকেই আইনসভার ভূমিকা নিতে হবে,' দাবি তাঁর। 


```