Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলায় ৩৫৫ ধারা জারির আর্জির জবাবে কী বলল সুপ্রিম কোর্ট? আমরা ইতিমধ্যেই তো অভিযুক্ত...

শীর্ষ আদালত তামিলনাড়ু বনাম রাজ্যপাল মামলার দীর্ঘ রায়ে রাষ্ট্রপতিকে যে নির্দেশ দিয়েছিল, তা নিয়ে বহু চর্চা চলছে দেশে।

বাংলায় ৩৫৫ ধারা জারির আর্জির জবাবে কী বলল সুপ্রিম কোর্ট? আমরা ইতিমধ্যেই তো অভিযুক্ত...

ফাইল ছবি

শেষ আপডেট: 21 April 2025 12:29

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে চলতি অশান্তির জেরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। তাই সংবিধানের ৩৫৫ ধারা প্রয়োগ করে এই রাজ্যে কেন্দ্রীয় শাসন জারির একটি আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে। সেই শুনানির ফাঁকে সুপ্রিম কোর্ট সম্প্রতি দেশের রাষ্ট্রপতি সম্পর্কে মন্তব্যের বিষয়টি উত্থাপন করে। শীর্ষ আদালত তামিলনাড়ু বনাম রাজ্যপাল মামলার দীর্ঘ রায়ে রাষ্ট্রপতিকে যে নির্দেশ দিয়েছিল, তা নিয়ে বহু চর্চা চলছে দেশে।

উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড় সহ বিজেপি নেতারা ওই রায় নিয়ে সর্বোচ্চ আদালতকে তুলোধনা করছেন। খোদ ধনখড়ের ও বিজেপি নেতাদের বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে নামোল্লেখ না করে শীর্ষ আদালত এদিন বলে, আমাদের বিরুদ্ধে তো সংসদীয় ও প্রশাসনিক কার্যকলাপকে দখল করার চেষ্টার অভিযোগ উঠছে।

এর আগে এদিন আইনজীবী বিষ্ণুশঙ্কর জৈন আদালতের কাছে বাংলার মুর্শিদাবাদ সহ অন্যান্য জায়গায় অশান্তিতে মৃত্যু ও জখম এবং সম্পদহানির অভিযোগ তুলে রাজ্যে কেন্দ্রীয় শাসন জারির আর্জি জানান। জৈন তাঁর আবেদনে বলেছেন, আমি রাজ্যে ঘটা সাম্প্রতিক হিংসার দৃষ্টান্ত তুলে ধরতে চাই আদালতের কাছে। 

বিচারপতি বিআর গাভাই, যিনি আগামী মাসেই প্রধান বিচারপতির পদে বসতে চলেছেন, তিনি বলেন, আপনি কি চান আমরা হুকুমনামা জারি করি? যেভাবে আমরা সংসদীয় এবং কার্যনির্বাহী ক্ষেত্রে হস্তক্ষেপ করছি বলে এমনিতেই অভিযুক্ত হচ্ছি। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের এহেন মন্তব্যের কারণ হচ্ছে, তামিলনাড়ুর একটি মামলায় সুপ্রিম কোর্ট বিধানসভায় পাশ হওয়া বিল ৩ মাসের মধ্যে অনুমোদনের নির্দেশ দেয় রাজ্যপাল ও রাষ্ট্রপতিকে। যার পরিপ্রেক্ষিতে উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় কড়া নিন্দা করেন ওই রায়ের।


```