Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'২০০ জনের মৃত্যুর প্রমাণ কোথায়?' নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভাই ও পিকে মিশ্রের ডিভিশন বেঞ্চ মামলাকারীর আইনজীবীকে প্রশ্ন করেন, ২০০ জন মারা গিয়েছেন, তার প্রমাণ কোথায়?

'২০০ জনের মৃত্যুর প্রমাণ কোথায়?' নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের

ফাইল ছবি

শেষ আপডেট: 28 February 2025 15:39

দ্য ওয়াল ব্যুরো: গত ১৫ ফেব্রুয়ারি নয়া দিল্লি রেল স্টেশনে (New Delhi Railway Station) পদপিষ্ট (Stampede) হয়ে বহু মানুষের প্রাণহানির ঘটনা ঘটে। এরপরই ভারতীয় রেলের (Indian Railways) বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে (Supreme Court of India) দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা (PIL), কিন্তু শুক্রবার সেই আর্জি খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। 

শুক্রবার আবেদনকারী আনন্দ লিগ্যাল এইড ফোরাম ট্রাস্ট সুপ্রিম কোর্টে অভিযোগ করে, রেল প্রশাসন দুর্ঘটনায় ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা লুকোচ্ছে। প্রত্যক্ষদর্শীদের মতে পদপিষ্ট হয়ে কমপক্ষে ২০০ জনের মৃত্যু হয়েছে। এরপরই পাল্টা সর্বোচ্চ আদালতের বিচারপতি বিআর গাভাই ও পিকে মিশ্রের ডিভিশন বেঞ্চ মামলাকারীর আইনজীবীকে প্রশ্ন করেন, ২০০ জন মারা গিয়েছেন, তার প্রমাণ কোথায়? শুক্রবার সংক্ষিপ্ত সওয়াল জবাব শেষে শীর্ষ আদালত আবেদনটি খারিজ করে দিয়ে সাফ নির্দেশ দিয়েছে, "যারা ক্ষতিগ্রস্ত তাঁদের আদালতে যেতে দিন।"

পাল্টা আইনজীবী দাবি করেন, নয়া দিল্লি রেল স্টেশনে পদপিষ্ট হওয়ার বেশ কয়েকটি ভিডিও এক্স হ্যান্ডেলে ভাইরাল হয়েছে। ইতিমধ্যে রেলওয়ের তরফে দুর্ঘটনার দিন ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের নোটিশ চেয়ে পাঠিয়েছে। এবার ওই সব ব্যক্তিরা দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন বলে শুক্রবার জানিয়েছে বেঞ্চ।

পাশাপাশি এদিন বেঞ্চ মামলাকারীর আইনজীবীর থেকে জানতে চান আপনারা কী মনে করছেন রেল কর্তৃপক্ষ পুরো বিষয়টিকে অবহেলা করছে? উত্তরে আইনজীবী বলেন, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা আইন (National Disaster Management Act) এবং ভিড় সামাল (crowd management) দেওয়ার জন্য যথাযথ নিয়ম বাস্তবায়নের জন্য আবেদনটি শীর্ষ আদালতে দাখিল করা হয়েছে।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি, এই মামলায় দিল্লি হাইকোর্ট রেলকে সর্বোচ্চ যাত্রী নির্ধারণ এবং প্ল্যাটফর্ম টিকিট বিক্রির বিষয়টি পরীক্ষার নির্দেশ দিয়েছিল। নয়াদিল্লি স্টেশনে কুম্ভমেলার পুণ্যার্থীদের ভিড়ে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয় ১৫ ফেব্রুয়ারি রাতে। তাতে মহিলা, শিশু-সহ মোট ১৮ জন যাত্রীর মৃত্যু হয়। নয়াদিল্লির পদপিষ্টকাণ্ড নিয়ে এরপরই সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়।


```