Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কোনও ধর্ম দূষণকে প্রশ্রয় দিতে পারে না: সুপ্রিম কোর্ট

যদি এভাবে পটকা ফাটতে থাকে, তাহলে তা নাগরিকদের স্বাস্থ্যের মৌলিক অধিকারকে খর্ব করবে।

কোনও ধর্ম দূষণকে প্রশ্রয় দিতে পারে না: সুপ্রিম কোর্ট

প্রতীকী ছবি

শেষ আপডেট: 11 November 2024 16:12

দ্য ওয়াল ব্যুরো: কোনও ধর্ম দূষণের পক্ষে নয়। বাজি পোড়ানোর ফলে বায়ুদূষণ নিয়ে ফের দিল্লি সরকারকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। সোমবার এ সংক্রান্ত মামলার শুনানিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রকের অধীন দিল্লি পুলিশকে তীব্র ভাষায় বেঁধে শীর্ষ আদালত। দিল্লি পুলিশকে আগের দিনের শুনানির মতোই দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। বিচারপতি অভয় এস ওকা এবং অগাস্টিন জর্জ মসিহ্-র বেঞ্চ বলে, নিষিদ্ধ হওয়া সত্ত্বেও দিল্লিতে দেদার বাজি বিক্রি ও পোড়ানো চলছে। দিওয়ালি চলে গেলেও তার বিরাম নেই। অথচ কোনও ধর্মই দূষণকে প্রশ্রয় দেয় না।

আদালতের বিচারে যা দূষণ তৈরি করে, এমন কিছুকে কোনও ধর্ম মদত দেয় না। যদি এভাবে পটকা ফাটতে থাকে, তাহলে তা নাগরিকদের স্বাস্থ্যের মৌলিক অধিকারকে খর্ব করবে। তাই এ ব্যাপারে আদালত দিল্লি পুলিশকে পাকাপাকিভাবে বাজি নিষিদ্ধের সিদ্ধান্ত কার্যকর করতে বলে। আগামী ২৫ নভেম্বরের মধ্যে দিল্লি পুলিশকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

প্রসঙ্গত, গত সপ্তাহের শুনানিতে সুপ্রিম কোর্ট বলে, নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কেন দিল্লিতে দেদার বাজি পুড়ল? সরকার ও পুলিশ কী করছিল? কেন ব্যবস্থা নেওয়া হল না? এ ব্যাপারে দিল্লির আম আদমি পার্টির সরকার ও পুলিশ কমিশনারের কাছে জরুরি জবাবদিহি তলব করে সুপ্রিম কোর্ট। নিষিদ্ধ বাজি পোড়ানো বন্ধ করতে ব্যর্থতার জন্য সেদিন ব্যাপক ভর্ৎসনা করে শীর্ষ আদালত। আদালত সকলকে সাবধান করে দিয়ে বলেছে, অন্ততপক্ষে পরের বছরের জন্য পরিকল্পনা তৈরি করুন।

সর্বোচ্চ আদালত দেওয়ালি উপলক্ষে বাজি নিষিদ্ধ নির্দেশকে উপেক্ষা করার দ্রুত জবাব দিতে বলেছে। বাজি নিষিদ্ধ করার ঘোষণা কেবলমাত্র খাতায়কলমেই রয়েছে বলে মনে করে আদালত। ফি বছর এই একই কথা ঘোষণা করা হয়। কিন্তু, নিয়মমাফিক তা উপেক্ষাও করা হয়। যার ফলে রাজধানী এবং লাগোয়া এলাকা বিষ-ধোঁয়াশায় ঢেকে যায়। 

সুপ্রিম কোর্ট সে কারণে আপ সরকার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দফতরের অধীন দিল্লি পুলিশকে তাড়াতাড়ি এই নির্দেশ উপেক্ষা করার জবাব দিতে বলেছে। এ বছর বাজি নিষিদ্ধ করার নির্দেশ কার্যকর করতে কী ব্যবস্থা নেওয়া হয়েছিল? একইসঙ্গে আগামী দেওয়ালিগুলিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা প্রয়োগ করতে কী পরিকল্পনা আছে, তা জানতে চাওয়া হয়েছে।


```