Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্র ও কর্তৃপক্ষের জবাব তলব সুপ্রিম কোর্টের

কাউন্সেলিংয়ের উপর স্থগিতাদেশ জারি করার আবেদন গ্রহণ করেনি বেঞ্চ

নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্র ও কর্তৃপক্ষের জবাব তলব সুপ্রিম কোর্টের

নিট পরীক্ষার্থীদের বিক্ষোভ।

শেষ আপডেট: 11 June 2024 13:19

দ্য ওয়াল ব্যুরো: নিট ২০২৪ পরীক্ষার ইতিহাসে এই প্রথম ৬৭ জন পরীক্ষার্থীর ফুল মার্কস পাওয়া নিয়ে সুপ্রিম কোর্ট জবাব চাইল। মঙ্গলবার কেন্দ্র এবং পরীক্ষক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে এই মর্মে জবাবদিহি তলব করেছে শীর্ষ আদালত। পরীক্ষার্থী ও অভিভাবকদের একাংশের অভিযোগ, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। তা না হলে এরকম ফল হতে পারে না।

সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং আশানুদ্দিন আমানুল্লার বেঞ্চ বলেছে, এই পরীক্ষায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। আমরা এর উত্তর চাই। যদিও পরীক্ষায় পাশ করা পরীক্ষার্থীদের কাউন্সেলিংয়ের উপর স্থগিতাদেশ জারি করার আবেদন গ্রহণ করেনি বেঞ্চ। অর্থাৎ নির্দিষ্ট সময়েই শুরু হচ্ছে কাউন্সেলিং প্রক্রিয়া।

বেঞ্চ বলেছে, কাউন্সেলিং শুরু হোক। আমরা কাউন্সেলিং থামাচ্ছি না। প্রবীণ কৌঁসুলি ম্যাথুউজ জে নেদুমপারা আবেদন করেছিলেন যাতে ফয়সালা না হওয়া পর্যন্ত কাউন্সেলিংয়ের উপর স্থগিতাদেশ জারি করে আদালত। তার জবাবে বিচারপতি নাথ ওই জবাব দেন।

বিচারপতি আমানুল্লা এনটিএ-র কৌঁসুলিকে বলেন, আপনারা যেহেতু পরীক্ষক সংস্থা সেহেতু এর স্বচ্ছতার প্রশ্নটি খুব সহজ বিষয় নয়। আমরা এ ব্যাপারে আপনার জবাব চাই। পরীক্ষার স্বচ্ছতা প্রভাবিত হয়েছে কিনা, তার উত্তর দিন। বেঞ্চ আরও বলেছে, গ্রীষ্মাবকাশের পর আদালত খোলার পর দ্রুত এই মামলার পরবর্তী শুনানি স্থির করা হবে। যদি উত্তর দিতে দেরি হয়, তাহলে আদালত কাউন্সেলিং প্রক্রিয়াও থামিয়ে দেবে।

প্রসঙ্গত, ছাত্রছাত্রীদের একাংশ একটি নতুন আবেদন করে আদালতে। গত ৫ মে নেওয়া নিট পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তাদের দাবি, প্রশ্নপত্র ফাঁস হয়েছে। তাই পাশ করা পরীক্ষার্থীদের কাউন্সেলিং অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিক আদালত।


```