Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভোটের প্রচারে সবকিছু ফ্রিতে দেওয়ার ঘোষণা, মানুষের কাজের ইচ্ছাই চলে যাচ্ছে: সুপ্রিম কোর্ট

বিভিন্ন রাজনৈতিক দল নানা প্রকল্পের ঘোষণা করে। বিনামূল্যে রেশন থেকে শুরু করে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার কথা ঘোষণাও করা হয়।

ভোটের প্রচারে সবকিছু ফ্রিতে দেওয়ার ঘোষণা, মানুষের কাজের ইচ্ছাই চলে যাচ্ছে: সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট

শেষ আপডেট: 12 February 2025 15:56

দ্য ওয়াল ব্যুরো: যে কোনও নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দল নানা প্রকল্পের ঘোষণা করে। বিনামূল্যে রেশন থেকে শুরু করে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার কথা ঘোষণাও করা হয়। আবার অনেক রাজ্য সরাসরি টাকাও দেয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এই বিষয়টি নিয়েই কার্যত আপত্তি সুপ্রিম কোর্টের। দেশের শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, ফ্রিতে সবকিছু পেয়ে পেয়ে মানুষের কাজ করার ইচ্ছেই চলে যাচ্ছে। 

এই সংক্রান্ত একটি মামলার শুনানিতে সু্প্রিম কোর্টের বিচারপতি বিআর গভই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহর বেঞ্চের বক্তব্য, বিনামূল্যে সবকিছু দেওয়া হবে এমন ঘোষণার ফলে আদতে সমাজের ক্ষতি হচ্ছে, মানুষের কাজ করার ইচ্ছে চলে যাচ্ছে। কিছু না করেই যদি মানুষের ব্যাঙ্কে টাকা ঢুকে যায়, তারা খাবার পেয়ে যায়, বিদ্যুৎ পেয়ে যায়, তাহলে তারা মনে করে কাজ করার দরকার নেই। 

শহরাঞ্চলে গরিব মানুষের সমস্যা দূর করার লক্ষ্য নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই সংক্রান্ত ইস্যুতে শীর্ষ আদালতে তারা জানিয়েছে, দারিদ্র দূরীকরণ মিশন চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। যারা গৃহহীন হয়ে রাস্তায় রয়েছেন তাদের আশ্রয়েরও ব্যবস্থা করা হবে। এই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জানায়, এটা ভাল উদ্যোগ তবে তাঁদের সমাজের মূল স্রোত ফিরিয়ে আনার কথাও ভাবতে হবে। এই শ্রেণির মানুষকে কীভাবে দেশের উন্নতি সাধনে কাজে লাগানো যায়, সেটাও ভেবে দেখা দরকার। 

কেন্দ্র যে দারিদ্র দূরীকরণের উদ্যোগ নিয়েছে তার রিপোর্টও চেয়েছে সুপ্রিম কোর্ট। কত দিনের মধ্যে এই উদ্যোগ বাস্তবায়িত হবে, তা জানতে চাওয়া হয়েছে। কিন্তু ভোট-প্রচারে যে যে প্রতিশ্রুতি দেওয়া হয় তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে শীর্ষ আদালত। আগামী ৬ সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানি হবে। সেদিন এই 'খয়রাতি'র বিষয় নিয়ে কেন্দ্রের তরফে কিছু বলা হয় কিনা সেটা দেখার।


```