Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তিরুপতির লাড্ডু তদন্তে সিবিআইয়ের নজরদারিতে সিট গঠন সুপ্রিম কোর্টের

শুক্রবার সর্বোচ্চ আদালত জানায়, এ বিষয়ে তদন্ত করবে একটি নিরপেক্ষ বিশেষ তদন্তকারী দল।

তিরুপতির লাড্ডু তদন্তে সিবিআইয়ের নজরদারিতে সিট গঠন সুপ্রিম কোর্টের

সিটের তদন্ত চলবে সিবিআইয়ের নজরদারিতে।

শেষ আপডেট: 4 October 2024 12:34

দ্য ওয়াল ব্যুরো: তিরুপতি লাড্ডু কাণ্ডে একটি নিরপেক্ষ বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করল সুপ্রিম কোর্ট। তিরুমালা তিরুপতি দেবস্থানমের শ্রীবেঙ্কটেশ্বর স্বামীর লাড্ডু প্রসাদের ঘি-তে পশুর চর্বি ও মাছের তেল ভেজাল দেওয়া হয় বলে অভিযোগ তুলেছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। তারপর থেকে ধর্ম ও রাজনৈতিক মহলে আলোড়ন পড়ে যায়। বিষয়টি সুপ্রিম কোর্টেও যায়।

শুক্রবার দ্বিতীয় শুনানিতে সর্বোচ্চ আদালত জানায়, এ বিষয়ে তদন্ত করবে একটি নিরপেক্ষ বিশেষ তদন্তকারী দল। এই সিটের তদন্ত চলবে সিবিআইয়ের নজরদারিতে। সিবিআইয়ের দুই আধিকারিক থাকবেন, যাঁদের নির্বাচন করছেন কেন্দ্রীয় সংস্থার ডিরেক্টর। এছাড়া অন্ধ্রপ্রদেশ রাজ্য পুলিশের দুজন অফিসার। যাঁদের বাছাই করবে রাজ্য সরকার। এছাড়া, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়ার (এফএসএসএআই) এক পদস্থ অফিসার।

সিটের তদন্ত তদারক করবেন সিবিআই ডিরেক্টর। শীর্ষ আদালত আরও বলেছে, রাজ্য সরকার গঠিত সিটের সদস্যদের গ্রহণযোগ্যতার সঙ্গে এই রায়ের কোনও সম্পর্ক নেই। কারণ এর সঙ্গে জড়িয়ে রয়েছে তিরুমালা মন্দিরের লক্ষ লক্ষ ভক্তের বিশ্বাস ও আবেগ। এর সঙ্গে অভিযোগ ও পালটা অভিযোগের বিষয়টিও বিবেচনা করেনি আদালত। আমরা নির্দিষ্ট করে বলতে চাই যে, আদালতকে রাজনৈতিক যুদ্ধক্ষেত্র হিসাবে ব্যবহার করা চলবে না।

প্রসঙ্গত, বিচারপতি বিআর গাভাই এবং কেভি বিশ্বনাথনের বেঞ্চ গুচ্ছ জনস্বার্থ আবেদনের শুনানি করে। গত ৩০ সেপ্টেম্বর প্রথম শুনানির দিন তিরুপতি লাড্ডু কাণ্ডে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুকে ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট। গত সোমবার দেশের সর্বোচ্চ আদালত স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, পরীক্ষাগারের রিপোর্টে ভেজাল থাকার উল্লেখ প্রাথমিক প্রমাণ নয় যে, ব্যবহৃত ঘি বিশুদ্ধ ছিল না। প্রকাশ্যে আচমকা এরকম অভিযোগ তোলা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর উচিত কাজ হয়নি।

শীর্ষ আদালত মুখ্যমন্ত্রীর এরকম মন্তব্যের ঔচিত্য নিয়ে প্রশ্ন তুলে বলে, যখন বিষয়টি তদন্তাধীন তখন তাঁর মতো পদে থাকা ব্যক্তির এরকম আচমকা মন্তব্য করা উচিত হয়নি। মৌখিকভাবে আদালত আরও বলে, পরীক্ষাগারে রিপোর্ট প্রাথমিকভাবে ইঙ্গিত দিয়েছে যে, ঘিয়ের নমুনা তারা বাতিল করেছে আরও পরীক্ষার প্রয়োজন আছে মনে করে। সলিসিটর জেনারেল তুষার মেহতাকে আদালত বলে, এ বিষয়ে কেন্দ্রীয় তদন্তের প্রয়োজন আছে কিনা সেই নির্দেশ জেনে আসতে।


```