Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলিশে চাকরির আবেদন সানি লিওনির! নিয়োগের পরীক্ষার অ্যাডমিট কার্ডে অভিনেত্রীর ছবি

ইতিমধ্যে অভিনেত্রীর ছবি সহ পরীক্ষার অ্যাডমিট কার্ড ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

পুলিশে চাকরির আবেদন সানি লিওনির! নিয়োগের পরীক্ষার অ্যাডমিট কার্ডে অভিনেত্রীর ছবি

শেষ আপডেট: 18 February 2024 15:14

দ্য ওয়াল ব্যুরো: পুলিশে চাকরি খুঁজছেন সানি লিওনি? নিয়োগের পরীক্ষাও দিচ্ছেন তিনি। শুনতে অবিশ্বাস্য লাগলেও অন্তত এমনটাই বলছে উত্তরপ্রদেশের পুলিশ নিয়োগের পরীক্ষার একটি অ্যাডমিট কার্ড। ইতিমধ্যে অভিনেত্রীর ছবি সহ সেই অ্যাডমিট কার্ড ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

সত্যি কী পুলিশের চাকরির আবেদন করেছেন লাস্যময়ী অভিনেত্রী? আসলে কয়েকদিন আগে উত্তর প্রদেশের পুলিশ রিক্রুটমেন্ট অ্যান্ড প্রোমোশন বোর্ডের ওয়েবসাইটে কনস্টেবল পদের জন্য বিজ্ঞাপন প্রকাশিত হয়। শনিবার ১৭ ফেব্রুয়ারি ছিল নিয়োগের পরীক্ষা। সেখানেই সানি লিওনির ছবি দেওয়া একটি অ্যাডমিট কার্ড পাওয়া গিয়েছে। এরপরই খবর দেওয়া হয় পুলিশে। 

সংশ্লিষ্ট অ্যাডমিট কার্ডে উল্লেখ করা হয়েছে, পরীক্ষা কেন্দ্র কনৌজের তিরওয়ার শ্রীমতি সোনেশ্রী মেমোরিয়াল গার্লস কলেজ। রেজিস্ট্রেশনের জন্য একটি মোবাইল নম্বরও ব্যবহার করেছেন পরীক্ষার্থী সানি লিওনি। জানা গিয়েছে, সেই নম্বর উত্তর প্রদেশের মাহোবার এক বাসিন্দার। আবার রেজিস্ট্রেশন ফর্মে যে ঠিকানা ব্যবহার করা হয়েছে তা মুম্বইয়ের।

পুলিশের তরফে জানানো হয়েছে, ওই অ্যাডমিট কার্ড যার নামে, সেই পরীক্ষার্থী পরীক্ষাই দিতে আসেননি। অ্যাডমিট কার্ডটি নকল বলেই যাচাইয়ে ধরা পড়েছে। রেজিস্ট্রেশনের সময়ই অভিনেত্রীর ছবি আপলোড করা হয়েছিল। যার নামে রেজিস্ট্রেশন হয়েছিল অ্যাডমিট কার্ডটি, তাঁকে ইতিমধ্যে তলব করা হয়েছে। কনৌজ পুলিশের সাইবার সেল এই ঘটনার তদন্ত শুরু করেছে।

এদিকে, গোটা বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার দিন ওই অ্যাডমিট কার্ড নিয়ে কোনও পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসেনি। কোনও এক প্রার্থীর রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলাকালীন অভিনেত্রীর ছবি ব্যবহার করে এমন কাণ্ড ঘটানো হয়েছে বলেই পুলিশের প্রাথমিক অনুমান।

প্রসঙ্গত, শনিবার থেকে শুরু হয়েছে উত্তর প্রদেশের পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষা। যোগী রাজ্যের প্রতিটি জেলায় দু'টি করে শিফটে এই পরীক্ষা চলছে। তবে এক প্রার্থীর ছদ্মবেশে গত দু'দিনে উত্তর প্রদেশ থেকে ১২০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।


```