Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সানি লিওন নাম লেখালেন সরকারি যোজনায়, পেলেন মাসে মাসে ১০০০ টাকা

স্কিমের সুবিধা চুপিচুপি নিচ্ছিলেন সানি লিওন। হাজার টাকা নিয়ে তিনি ঠিক কী করতেন?

সানি লিওন নাম লেখালেন সরকারি যোজনায়, পেলেন মাসে মাসে ১০০০ টাকা

ফাইল চিত্র

শেষ আপডেট: 23 December 2024 11:34

দ্য ওয়াল ব্যুরো: খানিকটা লক্ষ্মীর ভাণ্ডারের আদলে ছত্তীসগড়েও বিবাহিত মহিলাদের দেওয়া হয় ১০০০ টাকা করে। এই স্কিমের সুবিধাই চুপিচুপি নিচ্ছিলেন সানি লিওন। হাজার টাকা নিয়ে তিনি ঠিক কী করতেন! খুঁজে বের করল পুলিশ। 

মাতৃ বন্দন যোজনার অধীন ছত্তীসগড়ের মহিলারা মাসিক হাজার টাকা করে পান। এই টাকাই বেশ কয়েকমাস ধরে পড়ছে সানি লিওনের অ্যাকাউন্টে। বিষয়টি নজরে আসার পর খতিয়ে দেখতে বসেন পুলিশ আধিকারিকরা। ডিস্ট্রিক্ট কালেক্টর রাজ্যের মহিলা ও শিশু বিভাগকে বিষয়টি খতিয়ে দেখতে বলেন। তারপরই খোলসা হয় গোটা ঘটনার।

জানা যায়, বস্তারের তালুর গ্রামের এক ব্যক্তি সানি লিওনের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে এই জালিয়াতি করেন। তিনি অ্যাকাউন্ট খোলার পর তথ্য দিয়ে এই যোজনায় নাম নথিভুক্ত করেন। মহিলা হওয়ায় সরকারের তরফে ওই অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়। চুপ্টি করে সেই টাকা আত্মস্যাৎ করছিলেন তিনি। 

অভিযুক্তের নাম বীরেন্দ্র জোশী। তাঁর নামে অভিযোগ দায়ের করে পুলিশ। যে সকল প্রশাসনিক আধিকারিকরা ওই স্কিমের তথ্য বিবেচনা করে অনুমোদন দিয়ে অ্যাকাউন্ট খুলেছিল, তাঁদের সঙ্গে কথা বলা হবে বলে জানিয়েছে পুলিশ। 

ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। এই ধরনের প্রতারণা নিয়ে সাবধানও করা হয়েছে। 

রাজ্যের কংগ্রেস প্রধান অভিযোগ এনেছেন, শুধু বীরেন্দ্র নয়, মাতৃ বন্দন যোজনার ৫০ শতাংশই ভুঁয়ো অ্যাকাউন্ট। যদিও পাল্টা, উপমুখ্যমন্ত্রী অরুণ সাও কটাক্ষ করে বলেন, রাজ্যের মহিলারা মাসে মাসে টাকা পাচ্ছেন তাই কংগ্রেস কষ্টে আছে। তাঁর অভিযোগ, বিগত বছরে সরকারে থাকা সত্ত্বেও এমন কোনও সুবিধা মহিলাদের দিতে পারেনি।


```