Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জেল থেকে দলকে ভরসা দিতে স্ত্রী’কে এগিয়ে দিলেন কেজরিওয়াল, রবিবারই জামিন মামলার শুনানি চান 

জামিন চেয়ে দিল্লি হাই কোর্টে মামলা করলেন অরবিন্দ কেজরিওয়াল। জেলে কথা বলে ভিডিও বার্তায় কেজরিওয়ালের বক্তব্য জানালেন তাঁর স্ত্রী সুনিতা কেজরিওয়াল

জেল থেকে দলকে ভরসা দিতে স্ত্রী’কে এগিয়ে দিলেন কেজরিওয়াল, রবিবারই জামিন মামলার শুনানি চান 

Sunita Kejriwal

শেষ আপডেট: 23 March 2024 20:57

দ্য ওয়াল ব্যুরো: জামিন চেয়ে দিল্লি হাই কোর্টে মামলা করলেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর আইনজীবীরা আগামীকাল রবিবারই মামলার শুনানি চান। সেই আর্জি মঞ্জুর হবে কি না বেশি রাতে জানা যেতে পারে। এই ব্যাপারে শেষ কথা বলবেন প্রধান বিচারপতি। 

এদিকে, শনিবার জেল থেকে দলকে ভরসা দিতে বার্তা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। বলেছেন, ‘আমার ভাইবোনেরা, আমি ভেঙে পড়িনি। আমি শিগগির আপনাদের মাঝে ফিরে আসব। ফের লড়াই শুরু করব। আমার জীবন আপনাদের জন্য, দেশের জন্য সমর্পিত।’

তাৎপর্যপূর্ণ হল এই বার্তা দেওয়ার জন্য কেজরিওয়াল তাঁর স্ত্রী সুনীতাকে বেছে নিয়েছেন। জেলে স্বামীর সঙ্গে কথা বলে ফিরে তিনি ভিডিও বার্তায় কেজরিওয়ালের বক্তব্য জানান। 

এমনীতে জেলে নিকট আত্মীয়েরই দেখা করার অনুমতি মেলে। সেদিক থেকে স্ত্রী সুনীতার সঙ্গেই কথা বলার সুযোগ ছিল দিল্লির মুখ্যমন্ত্রীর। 

যদিও আপের অন্দরে কানাঘুষো শুরু হয়েছে, কেজরিওয়ালের এই সিদ্ধান্ত কি পরিকল্পিত। কারণ তাঁর সঙ্গে সুনিতার কথপোকথন দলের তরফে কেউ জানাতে পারতেন। মন্ত্রী আতিশী বর্তমানে সরকারের দ্বিতীয় ব্যক্তি। কেজরিওয়ালের জামিন না হলে তাঁর পক্ষে জেল থেকে সরকার চালানো সম্ভব নয়। তখন মুখ্যমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করা ছাড়া উপায় থাকবে না। সেই পরিস্থিতিকে হবেন উত্তরসূরী তা নিয়ে আপের অন্দরে কেজরিওয়াল গ্রেফতার হওয়ার আগে থেকেই জল্পনা ছিল। আপ দাবি করে তারা একটি সমীক্ষা চালিয়েছে। তাতে বেশিরভাগ মানুষ বলেছেন, গ্রেফতারের পরও মুখ্যমন্ত্রী বদলের কোনও প্রয়োজন নেই। কেজরিওয়াল যেন জেল থেকেই সরকার চালান। 

যদিও আপের অন্দরে উত্তরসূরী হিসাবে সুনীতার নামও আছে। ১২ বছর আগে দিল্লির যন্ত্ররমন্তরে কেজরিওয়ালের দুর্নীতি বিরোধী আন্দোলনে অন্তরালের সৈনিক ছিলেন সুনীতা। যদিও আয়কর দফতরের উচুঁ পদে চাকরি করায় তিনি তখন সামনে আসেননি। অবসরের পর মাঝেমঝ্যে তাঁকে মুখ্যমন্ত্রী স্বামীর পাশে দেখা গিয়েছে।

আবার দলের নেত্রী তথা মন্ত্রী আতিশী ছাড়াও রাঘব চাড্ডা, সৌরভ ভরদ্বাজ, গোপাল রাইদের নামও মুখ্যমন্ত্রী পদে কেজরিওয়ালের উত্তরসূরী হিসাবে বিবেচনায় আছে। যদিও তাঁরা কেউই কেজরিওয়ালের মত ভোট ক্যাচার নন। নেই সেই রাজনৈতিক ওজনও। রাজনৈতিক মহল মনে করছে, কেজরিওয়াল যদি দ্রুত ইডির কবল থেকে মুক্তি না পান তাহলে আপের দলীয় অস্তিত্বও গুরুতর সমস্যার মুখে পড়বে। এমন পরিস্থিতিতে সুনীতার মুখ্যমন্ত্রী হয়ে যাওয়া অসম্ভব নয়। 

আপে কেজরিওয়ালের পর যে দুই নেতা ক্রাউড পুলার ছিলেন সেই প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আবগারি মন্ত্রী মণীশ সিসোদিয়া ও রাজ্যসভার নেতা সঞ্জয় সিং। দু’জনেই মদকাণ্ডে জেল বন্দি। তারমধ্যে সিসোদিয়া প্রায় দু’বছর হল জেলে আছেন। হাই কোর্ট, সুপ্রিম কোর্টে বারে বারে আপিল করা সত্ত্বেও তাঁর জামিন মেলেনি। কেজরিওয়ালকে আটকে রাখতে মণীশের জামিন না পাওয়াটা ইডির বড় হাতিয়ার হতে পারে, মনে করছে বিচারালয়ের বিশষজ্ঞরা।


```