Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

মল্লিকার্জুনের বাড়িতে সুদীপ, বুধের ভোটাভুটিতে একসঙ্গে হাঁটবে কংগ্রেস-তৃণমূল, হুইপ জারি

একমাত্র বসিরহাটের তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম ছাড়া জোড়াফুলের সব সাংসদ বুধবার সংসদে উপস্থিত থাকবেন।

মল্লিকার্জুনের বাড়িতে সুদীপ, বুধের ভোটাভুটিতে একসঙ্গে হাঁটবে কংগ্রেস-তৃণমূল, হুইপ জারি

তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়্গে।

শেষ আপডেট: 25 June 2024 21:19

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সকালে কংগ্রেস এক তরফাই জানিয়ে দিয়েছিল যে স্পিকার পদের জন্য তাঁরা প্রার্থী করছেন কেরলের সাংসদ কে জে সুরেশকে। যা নিয়ে দুপুরে কিছুটা অসন্তোষই জানিয়েছিল তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এটা দুর্ভাগ্যজনক যে ওরা একতরফা সিদ্ধান্ত নিয়ে নিল। কোনও আলোচনাই করল না। 

কিন্তু বিকেলের মধ্যেই সব মিটমাট হয়ে গেল। স্পিকার পদে নির্বাচন নিয়ে বুধবার থেকে লোকসভায় আলোচনা ও ভোটাভুটি হবে।

সূত্রের খবর, কংগ্রেস, সপা, তৃণমূল-সহ ইন্ডিয়া জোটের শরিক এ ব্যাপারে সরকার বিরোধিতায় এককাট্টা। বুধবার কক্ষ সমন্বয়ের নকশা সাজাতে মঙ্গলবার রাতে কংগ্রেস সভানেত্রী মল্লিকার্জুন খাড়্গের বাড়িতে বৈঠক বসে। সেখানে আলোচনার জন্য যান লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ও মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 

মঙ্গলবার দুপুরে অভিষেক ওই মন্তব্য করার পর দেখা যায় লোকসভার ট্রেজারি বেঞ্চে বসে রাহুল গান্ধীর সঙ্গে আলোচনা করছেন। সম্ভবত সেখানেই ভুল বোঝাবুঝির নিরসন হয়। এরপর তৃণমূল সিদ্ধান্ত নেয় যে কংগ্রেসের প্রস্তাবিত প্রার্থীকে স্পিকার পদে সমর্থন জানাবে। কে জি সুরেশ হবেন ইন্ডিয়া জোটের স্পিকার পদ প্রার্থী। 

বুধবার স্পিকার পদে ভোটাভুটির জন্য কংগ্রেস ইতিমধ্যে হুইপ জারি করেছে। তৃণমূলও দলের সাংসদকে উপস্থিত থাকতে বলেছে। একমাত্র বসিরহাটের তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম ছাড়া জোড়াফুলের সব সাংসদ বুধবার সংসদে উপস্থিত থাকবেন।


```